Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্বে প্রথমবারের মতো মানবদেহে সফল মূত্রথলি প্রতিস্থাপন
    আন্তর্জাতিক

    বিশ্বে প্রথমবারের মতো মানবদেহে সফল মূত্রথলি প্রতিস্থাপন

    এফ. আর. ইমরানমে 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চিকিৎসাবিজ্ঞানে এক যুগান্তকারী সাফল্য এনে দিলেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা। ইতিহাসে এই প্রথমবারের মতো একজন মানুষের শরীরে সফলভাবে মূত্রথলি বা ব্লাডার প্রতিস্থাপন করা হয়েছে। গত ৪ মে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের রোনাল্ড রেগান ইউসিএলএ মেডিকেল সেন্টারে আট ঘণ্টার জটিল অস্ত্রোপচারে সফলভাবে এ প্রতিস্থাপন সম্পন্ন হয়।

    অপারেশনটি করা হয় ৪১ বছর বয়সী অস্কার লারেইনসারের শরীরে। ক্যান্সারের কারণে তার মূত্রথলির একটি বড় অংশ এবং পরবর্তীতে দুটি কিডনিও অপসারণ করতে হয়েছিল। গত সাত বছর ধরে তিনি ডায়ালাইসিসে নির্ভরশীল ছিলেন। তবে এবার একজন দাতার কাছ থেকে একটি কিডনি ও একটি মূত্রথলি প্রতিস্থাপন করে নতুন জীবন ফিরে পেয়েছেন তিনি।

    অস্ত্রোপচারে প্রথমে কিডনি, পরে মূত্রথলি প্রতিস্থাপন করা হয় এবং শেষে কিডনিকে নতুন মূত্রথলির সঙ্গে সংযুক্ত করা হয়। অপারেশনে নেতৃত্ব দেওয়া সার্জন ড. নিমা নাসিরি জানান, “অপারেশনের পরপরই কিডনি প্রস্রাব তৈরি শুরু করে এবং রোগীর আর ডায়ালাইসিসের প্রয়োজন হয়নি। এটি আমাদের চার বছরের গবেষণার ফল।”

    তার সহকারী ড. ইন্দরবীর গিল বলেন, এমন অস্ত্রোপচার আগে সম্ভব ছিল না, কারণ মূত্রথলির চারপাশের রক্তনালীগুলো অত্যন্ত জটিল এবং প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং।

    এখন পর্যন্ত মূত্রথলি অপসারণ করা রোগীদের অন্ত্রের অংশ দিয়ে কৃত্রিম থলি তৈরি করতে হতো, কিংবা স্টোমা ব্যাগ ব্যবহার করতে হতো- যার রয়েছে বহু ঝুঁকি ও জটিলতা। চিকিৎসকদের আশা, সম্পূর্ণ মূত্রথলি প্রতিস্থাপনের মাধ্যমে এ জটিলতা অনেকটাই দূর হবে।

    এই সাফল্য ভবিষ্যতে হাজার হাজার রোগীর জন্য আশার নতুন আলো হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.