Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্রিটেন-কানাডা-ফ্রান্সের নেতাদের হামাসপন্থী বললেন নেতানিয়াহু
    আন্তর্জাতিক

    ব্রিটেন-কানাডা-ফ্রান্সের নেতাদের হামাসপন্থী বললেন নেতানিয়াহু

    এফ. আর. ইমরানমে 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানের সমালোচনা করায় ব্রিটেন, কানাডা ও ফ্রান্সের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, এই দেশগুলোর নেতারা “কার্যত হামাসের পক্ষে অবস্থান নিচ্ছেন।”

    সম্প্রতি গাজা উপত্যকায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি অভিযানের বিরোধিতা করে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা যুদ্ধবিরতি এবং অবরোধ প্রত্যাহারের আহ্বান জানায়। এমনকি ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দেয় তারা। এই প্রতিক্রিয়াতেই নেতানিয়াহু এক্স (সাবেক টুইটার)-এ একটি ভিডিও বার্তা প্রকাশ করেন।

    ভিডিওতে নেতানিয়াহু বলেন, ‘স্যার কিয়ার স্টারমার, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও প্রধানমন্ত্রী মার্ক কার্নি কার্যত বলেছেন, তারা হামাসকে ক্ষমতায় রাখতে চান।’

    তিনি আরো বলেন, ‘আপনারা যখন গণহত্যাকারী, ধর্ষক, শিশু হত্যাকারী এবং অপহরণকারীদের পক্ষ নেন, তখন আপনি ন্যায়বিচারের, মানবতার এবং ইতিহাসের ভুল দিকে থাকেন।’

    তিনি অভিযোগ করেন, পশ্চিমা এই নেতারা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছেন যে হামাস ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস এবং ইহুদি জাতিকে নির্মূল করতে চায়। “আমি কখনোই বুঝতে পারিনি, কীভাবে এই সহজ সত্য এত সহজে পাশ কাটানো যায়” বলেন তিনি।

    ইসরায়েলি সামরিক অভিযানকে কেন্দ্র করে সম্প্রতি ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের কর্মীদের ওপর হামলার ঘটনাও উত্তেজনা বাড়িয়েছে। সেই প্রেক্ষাপটে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বেড়েছে।

    পূর্বে ফ্রান্স, ব্রিটেন ও কানাডা গাজার মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। তারা ইসরায়েলকে অবরোধ তুলে নিতে এবং জীবনরক্ষাকারী সহায়তা প্রবেশের পথ খুলে দিতে বলেছিল।

    নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য এমন এক সময় এলো, যখন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টাও জটিল হয়ে উঠেছে। তাঁর মন্তব্য পশ্চিমা মিত্রদের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.