Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় ঢুকছে ‘এক চামচ’ ত্রাণ: জাতিসংঘ মহাসচিব
    আন্তর্জাতিক

    গাজায় ঢুকছে ‘এক চামচ’ ত্রাণ: জাতিসংঘ মহাসচিব

    এফ. আর. ইমরানমে 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের অনুমতি সীমিত ও ইচ্ছাকৃতভাবে বিলম্বিত বলে অভিযোগ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (২৩ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইসরায়েল এখন যে পরিমাণ ত্রাণ ঢুকতে দিচ্ছে, তা “এক চামচের সমান” এবং এই বিলম্বের দায় পুরোপুরি তাদের ওপরই বর্তায়।

    আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, গুতেরেস সতর্ক করে বলেন, গাজার সম্পূর্ণ জনগোষ্ঠী এখন দুর্ভিক্ষের ঝুঁকিতে, অথচ সহায়তা প্রবেশে নানা বাধা তৈরি করা হচ্ছে। কেরেম শালোম ক্রসিং দিয়ে ৪০০ লরি প্রবেশের অনুমতি থাকলেও বাস্তবে মাত্র ১১৫টি লরির ত্রাণ বিতরণ করা সম্ভব হয়েছে।

    জাতিসংঘ জানায়, গাজায় কিছু গমের আটা, শিশুদের জন্য পুষ্টিকর খাবার ও ওষুধ সরবরাহ করা সম্ভব হয়েছে। দক্ষিণ ও মধ্যাঞ্চলে কয়েকটি বেকারি সীমিতভাবে কাজ করছে।

    গুতেরেস বলেন, “আমরা যুদ্ধক্ষেত্রের মধ্যে কাজ করছি। তবু এত সীমিত সহায়তা পৌঁছানো গ্রহণযোগ্য নয়। গাজার চার-পঞ্চমাংশ এলাকা সাধারণ মানুষের চলাচলের জন্য বন্ধ। দ্রুত সহায়তা না পৌঁছালে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে।”

    এদিকে ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ৭৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। উত্তরে হামলার মাত্রা বাড়ছে, অথচ হাসপাতালগুলোতে স্থান সংকট তীব্র।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে এখন কার্যকর আছে মাত্র ১২টি। সরাসরি হামলার কারণে ইন্দোনেশিয়া, ইউরোপিয়ান গাজা, কামাল আদন ও হাম্মাদ হাসপাতাল গত সপ্তাহেই বন্ধ হয়ে গেছে।

    ইসরায়েলের দাবি, কেরেম শালোম ক্রসিং দিয়ে ৩০০ ট্রাক ত্রাণ প্রবেশ করেছে। তবে জাতিসংঘ প্রধান জানান, এর এক-তৃতীয়াংশও গাজার শহরে পৌঁছায়নি নিরাপত্তাহীনতার কারণে। উত্তরের দিকে এখনো কোনো ত্রাণ যায়নি।

    তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের নতুন সমর্থিত ত্রাণ বণ্টন প্রক্রিয়াতেও জাতিসংঘ অংশ নেবে না।

    এদিকে ইউনিসেফ জানায়, দেইর আল বালাহ এলাকায় তাদের গুদামে ২০ ট্রাক পুষ্টিকর খাদ্য পৌঁছেছে। বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় দক্ষিণ ও মধ্য গাজায় কিছু বেকারি, যেমন আল-বান্না বেকারি পুনরায় চালু হলেও- তা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.