Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মিয়ানমারের উপকূলে নৌকাডুবিতে ৪২৭ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা!
    আন্তর্জাতিক

    মিয়ানমারের উপকূলে নৌকাডুবিতে ৪২৭ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা!

    হাসিব উজ জামানমে 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মিয়ানমারের উপকূলে নৌকাডুবিতে ৪২৭ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা!
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মিয়ানমারের উপকূলবর্তী অঞ্চলে দু’টি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৪২৭ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় শুক্রবার (২৩ মে) এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানায়, যদি তথ্যগুলো নিশ্চিত হয়, তাহলে এটি হবে চলতি বছরের রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ঘটা সবচেয়ে ভয়াবহ সমুদ্র দুর্ঘটনা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।

    বিবৃতিতে আরও বলা হয়, “মিয়ানমারের উপকূলের কাছে গত ৯ ও ১০ মে দুটি নৌকাডুবির খবর নিয়ে জাতিসংঘ শরণার্থী সংস্থা গভীরভাবে উদ্বিগ্ন”। ইউএনএইচসিআর আরও জানায়, তারা এখনও ঘটনাগুলোর সঠিক পরিস্থিতি নিশ্চিত করার জন্য কাজ করছে।

    প্রাথমিক তথ্যে বলা হয়েছে, ৯ মে ২৬৭ জন যাত্রীসহ একটি নৌকা ডুবে যায়, যাদের মধ্যে মাত্র ৬৬ জন বেঁচে আছেন। আর ১০ মে ২৪৭ জন যাত্রীসহ আরেকটি নৌকা ডুবে যায়, যেখান থেকে মাত্র ২১ জন প্রাণে বাঁচেন।

    বিবৃতিতে উল্লেখ করা হয়, নৌকা দুটিতে থাকা রোহিঙ্গারা হয়তো বাংলাদেশের কক্সবাজারের বিশাল শরণার্থী শিবির থেকে পালিয়ে যাচ্ছিলেন। অথবা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালাচ্ছিলেন।
    দীর্ঘ কয়েক দশক ধরে মিয়ানমারে নিপীড়নের শিকার সেখানকার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়- রোহিঙ্গারা প্রতি বছর জীবন ঝুঁকিতে ফেলে অস্থায়ী নৌযানে করে সমুদ্রপথে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

    এক্সে দেওয়া পোস্টে ইউএনএইচসিআর হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি এই দুই মর্মান্তিক ঘটনার খবরকে রোহিঙ্গাদের চরম দুর্দশার এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের ক্রমাগত সংকটের একটি নির্মম স্মারক বলে উল্লেখ করেন।

    ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন অভিযানের মুখে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এদের মধ্যে অন্তত ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা বর্তমানে মিয়ানমারে ফেরত পাঠানোর ঝুঁকিতে রয়েছে। আর যারা রাখাইনে রয়ে গেছেন, তারা অত্যন্ত করুণ অবস্থায় শরণার্থী শিবিরে বন্দি আছেন।

    ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী। এরপর রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও জাতিগত বিদ্রোহী গোষ্ঠী- আরাকান আর্মির মধ্যে নিয়মিত সংঘর্ষ চলছে।

    ইউএনএইচসিআর রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় বাংলাদেশসহ বিভিন্ন আশ্রয়দাতা দেশে এবং মিয়ানমারের অভ্যন্তরে বাস্তুচ্যুতদের সহায়তা চালাচ্ছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনসহ পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা ব্যয়ের অগ্রাধিকার দেওয়ার কারণে মানবিক সংস্থাগুলো বড় ধরনের তহবিল সংকটে পড়েছে।

    ২০২৫ সালের জন্য সংস্থাটির ৩৮৩ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার অনুরোধের মাত্র ৩০ শতাংশ এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.