পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শনিবার (২৪ মে) তীব্র ঝড় ও ভারী বৃষ্টিপাতে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ৯২ জন আহত হয়েছেন। পাঞ্জাব প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র: ডন
পিডিএমএ আগে থেকেই ঝড়-বৃষ্টির কারণে উচ্চ সতর্কতা জারি করেছিল। জেলার বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি ও বাতাসের গতিবিধি নজরদারি করা হচ্ছে এবং সতর্কতা অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের কারণে পুরনো ও ঝুঁকিপূর্ণ বাড়িঘর ধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এক কারখানার ছাদ ভেঙে পড়ায় একজন শ্রমিক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।
ঝড়ের ফলে অনেক গাছ পড়ে যাওয়া এবং সোলার প্যানেল ক্ষতিগ্রস্ত হওয়া খবর পাওয়া গেছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ উদ্ধার কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
পিডিএমএ মহাপরিচালক ইরফান আলী কাতিয়া জানিয়েছেন, কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে এবং জনগণকে বৈদ্যুতিক খুঁটি ও ঝুলন্ত তার থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

