Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতায় একমাত্র গায়ানা: গবেষণা
    আন্তর্জাতিক

    বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতায় একমাত্র গায়ানা: গবেষণা

    এফ. আর. ইমরানমে 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ফলমূল, সবজি, মাছ, মাংস, দুগ্ধজাত পণ্য, উদ্ভিজ্জ প্রোটিন এবং শর্করার উৎস- প্রতিটির ক্ষেত্রেই নিজেদের প্রয়োজনীয়তা পূরণ করতে সক্ষম দেশটি। ছবি: অয়ার্ড অ্যাটলাস
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বের ১৮৬টি দেশের মধ্যে খাদ্যে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ একমাত্র দেশ হিসেবে উঠে এসেছে দক্ষিণ আমেরিকার ছোট্ট দেশ গায়ানা। নতুন এক গবেষণায় দেখা গেছে, এই দেশটি সাতটি প্রধান খাদ্য উপাদান- ফলমূল, সবজি, মাছ, মাংস, দুগ্ধজাত পণ্য, উদ্ভিজ্জ প্রোটিন ও শর্করার উৎস- প্রতিটির চাহিদা নিজেদের উৎপাদনের মাধ্যমেই মেটাতে সক্ষম।

    ‘নেচার ফুড’ সাময়িকীতে প্রকাশিত এই গবেষণায় উঠে এসেছে, গায়ানার উর্বর মাটি, অনুকূল আবহাওয়া ও কৃষি নির্ভর অর্থনীতিই দেশটিকে এই অর্জনে সহায়তা করেছে। দেশটির জনসংখ্যা মাত্র ৮ লাখের কিছু বেশি এবং রয়েছে বিস্তীর্ণ কৃষিজমি।

    জার্মানির গটিনজেন বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেন। তারা বিভিন্ন দেশের খাদ্য উৎপাদন ও নাগরিকদের পুষ্টি চাহিদার তুলনামূলক বিশ্লেষণ করে দেখেছেন, বিশ্বের অধিকাংশ দেশই একাধিক গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানে ঘাটতির মধ্যে রয়েছে।

    গবেষণায় বলা হয়েছে, বিশ্বের মাত্র ২৪ শতাংশ দেশ পর্যাপ্ত সবজি উৎপাদন করতে পারে। উদ্ভিজ্জ প্রোটিন ও শর্করা উৎপাদনেও রয়েছে মারাত্মক ঘাটতি। অন্যদিকে বিশ্বের ৬৫ শতাংশ দেশ মাংস ও দুগ্ধজাত পণ্য বেশি উৎপাদন করলেও তা পুষ্টির ভারসাম্য বজায় রাখতে যথেষ্ট নয়।

    গায়ানার পর প্রায় স্বয়ংসম্পূর্ণতায় রয়েছে চীন ও ভিয়েতনাম, যারা সাতটির মধ্যে ছয়টি খাদ্য উপাদানে নিজেদের চাহিদা পূরণে সক্ষম। তবে বিশ্বে প্রতি সাতটি দেশের মধ্যে মাত্র একটি দেশ পাঁচটির বেশি খাদ্য উপাদানে স্বয়ংসম্পূর্ণ।

    সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ম্যাকাও, কাতার ও ইয়েমেন- এদের একটিতেও স্বয়ংসম্পূর্ণতা নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    গবেষক ড. জোনাস স্টেহলের মতে, “স্বয়ংসম্পূর্ণতা না থাকলেই তা নেতিবাচক কিছু নয়। তবে বৈশ্বিক সরবরাহব্যবস্থায় ধাক্কা- যেমন যুদ্ধ, খরা কিংবা রপ্তানি নিষেধাজ্ঞা- আমদানিনির্ভর দেশগুলোর জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে।”

    বিশ্বজুড়ে কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা এই উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে। গবেষকরা বলছেন, টেকসই ও স্থিতিশীল খাদ্য সরবরাহব্যবস্থা গড়ে তোলা এখন বৈশ্বিক অগ্রাধিকার, বিশেষ করে খাদ্য আমদানিনির্ভর দেশগুলোর জন্য।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.