Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » তালেবান-ভারত সম্পর্কের নতুন মোড়
    আন্তর্জাতিক

    তালেবান-ভারত সম্পর্কের নতুন মোড়

    এফ. আর. ইমরানUpdated:মে 25, 2025মে 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সম্পাদকীয়
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দীর্ঘ বিরতিতে ভারতের সঙ্গে তালেবান সরকারের সরাসরি কূটনৈতিক সংলাপ অনেককেই চমকে দিলেও এর পেছনে রয়েছে একাধিক ভূরাজনৈতিক ও নিরাপত্তাগত বিবেচনা। পাকিস্তানের সঙ্গে কাবুলের উত্তেজনাপূর্ণ সম্পর্ক, চাবাহার বন্দর ঘিরে বাণিজ্যিক স্বার্থ এবং আফগান অভ্যন্তরীন পরিস্থিতিতে ভারতের অবস্থান- সবকিছু মিলিয়ে এই সংলাপ দক্ষিণ এশিয়ায় এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।

    ঐতিহাসিক পটভূমি: শীতলতা থেকে সংলাপে ফেরার পথ-

    ভারতের সঙ্গে তালেবানের সম্পর্ক বরাবরই ছিল জটিল। ১৯৯৬-২০০১ সালে তালেবানের প্রথম শাসনামলে ভারত কখনও তাদের স্বীকৃতি দেয়নি। বরং ১৯৯৯ সালের ডিসেম্বরে ইন্ডিয়ান এয়ারলাইন্সের IC-814 ফ্লাইট ছিনতাইয়ের ঘটনায় ভারত বাধ্য হয়েছিল কান্দাহারে গিয়ে তালেবানের মধ্যস্থতায় বন্দিমুক্তি চুক্তি করতে। এই ঘটনার পর থেকে তালেবানকে ভারত একরকম ‘ঘোষিত দূরত্বে’ রেখেই চলেছে।

    ২০২১ সালে তালেবান ফের ক্ষমতায় এলে ভারত শুরুতে তালেবান সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেনি। আফগানিস্তানে দূতাবাসও বন্ধ করে দেওয়া হয়। তবে পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে থাকে।

    ২০২২ সালে ভারত কাবুলে ‘টেকনিক্যাল মিশন’ চালু করে- যেখানে কনস্যুলার এবং মানবিক সহায়তা সংক্রান্ত কাজ সীমিতভাবে শুরু হয়। এরপর তালেবান পক্ষ মুম্বাইয়ে তাদের কনস্যুলার কার্যক্রম পুনরায় চালু করে।

    এবার কয়দিন পূর্বের দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সরাসরি ফোনালাপ এই নিরব সম্পর্ককে প্রকাশ্য সংলাপে পরিণত করেছে।

    আফগানিস্তানে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ছবি: বিবিসি বাংলা

    পাকিস্তান-আফগান সম্পর্কের অবনতিতে ভারতের কৌশলগত অগ্রগতি-

    তালেবান ২.০ সরকার পাকিস্তানের প্রত্যাশা অনুযায়ী বন্ধুত্বপূর্ণ না হওয়ায় ইসলামাবাদ ও কাবুলের সম্পর্ক দিন দিন উত্তপ্ত হচ্ছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (TTP)-কে আশ্রয় দিচ্ছে। এর ফলে সীমান্ত এলাকায় বাড়ছে সন্ত্রাসী হামলা।

    অন্যদিকে তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলছে, পাকিস্তান তাদের অভ্যন্তরীণ সমস্যার দায় আফগানদের ঘাড়ে চাপাচ্ছে।

    এই টানাপোড়েনে কাবুল এখন বিকল্প আঞ্চলিক মিত্র খুঁজছে। ভারত সেই জায়গা দখলের দৌড়ে অনেকটাই এগিয়ে। পাকিস্তানের নিরাপত্তাবিষয়ক বিশ্লেষকরা বলছেন, তালেবান এখন বুঝেছে, পাকিস্তানের ওপর পুরোপুরি নির্ভরশীল থাকলে আন্তর্জাতিক স্বীকৃতি কিংবা অর্থনৈতিক সুযোগ পাওয়া কঠিন।

    ভারতের জন্য এটি একটি ‘স্ট্র্যাটেজিক উইন্ডো’– যা ব্যবহার করে তারা আফগানিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তুলতে পারছে।

    ছবি: সংগৃহীত

    সম্প্রতি ফোনালাপ: শুধু সৌজন্য নয়, কৌশলগত বার্তা-

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেন। আলোচনায় উঠে আসে:

    • পহেলগামে সন্ত্রাসী হামলার নিন্দায় আফগান সরকারের বিবৃতি,
    • দ্বিপাক্ষিক ভিসা বিষয়ক জটিলতা নিরসন,
    • ভারতের কারাগারে আটক আফগান নাগরিকদের মুক্তি,
    • বাণিজ্যিক সহযোগিতা,
    • চাবাহার বন্দর সংক্রান্ত আঞ্চলিক যোগাযোগ।

    জয়শঙ্কর বলেন, “কিছু পক্ষ ভারত-আফগান সম্পর্ককে বিকৃতভাবে উপস্থাপন করছে, যা সত্য নয়।” এ বক্তব্যের পেছনে পাকিস্তানের বিরূপ প্রতিক্রিয়ার ইঙ্গিত স্পষ্ট।

    চাবাহার ও বাণিজ্য: নতুন সুযোগের দরজা খুলছে?

    ভারতের কাছে আফগানিস্তান শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। চাবাহার বন্দর হয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় ভারতের প্রবেশাধিকারের পরিকল্পনা বহু পুরোনো। সম্প্রতি ভারত-ইরান চাবাহারে ১০ বছরের বন্দর ব্যবস্থাপনা চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তিতে আফগানিস্তানকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

    এরই ধারাবাহিকতায় আটারি সীমান্ত দিয়ে আটকে থাকা ১৬০টি আফগান পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশের অনুমতি পেয়েছে- যা এই অর্থনৈতিক পুনর্মিলনের বাস্তব উদাহরণ।

    মানবাধিকার ও নারীর অধিকার: নীরব ভারতের জটিল সমীকরণ-

    তালেবান সরকার নারীদের শিক্ষার অধিকার, চাকরি ও চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করেছে। একসময় ভারত এসব বিষয়ে সরব অবস্থানে থাকলেও- বর্তমানে দিল্লি এ বিষয়ে নীরব।

    বিশ্লেষকদের মতে, ভারতের এই কৌশল ‘নীরব বাস্তববাদ’ (silent pragmatism)। দিল্লি এখন মানবাধিকার নয় বরং নিরাপত্তা, ভূ-রাজনীতি এবং অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে।

    এ প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অরুণা রাও বলেন, ভারত জানে, তালেবান পরিবর্তন হয়নি। কিন্তু এখন প্রতিপক্ষের সঙ্গে সংলাপ না করে উপায় নেই।

    ছবি: সংগৃহীত

    তালেবান সরকারের আকাঙ্ক্ষা: স্বীকৃতি নয়, অন্তত সংলাপ-

    তালেবান এখন ভারতের কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি না পেলেও- তারা চায় ভারত তাদের সঙ্গে সরাসরি সম্পর্ক রাখুক। ভারতে শিক্ষিত, হিন্দি ও ইংরেজি ভাষাভাষী তালেবান কর্মকর্তারা এই সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখছেন।

    তালেবান সরকার চাইছে:

    • ভারতে আফগান দূতাবাস আবার পূর্ণাঙ্গভাবে খোলা হোক,
    • ভারতীয় কনস্যুলেটগুলো (যেমন- হেরাত, মাজার-ই-শরিফ) আবার চালু হোক,
    • শিক্ষা, বৃত্তি, চিকিৎসা ও পণ্য আমদানি সুবিধা ফিরে আসুক।

    ভারতের দিক থেকেও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেমন মানবিক সহায়তা চালু, ভিসা দেওয়া ও কারাবন্দি মুক্তির সম্ভাব্য প্রক্রিয়া।

    ছবি: সংগৃহীত

    সম্পর্কের নতুন অধ্যায়, তবে শর্তসাপেক্ষে-

    ভারত-তালেবান সম্পর্ক এখন এক ‘পরীক্ষামূলক মঞ্চে’। পাকিস্তান ও চীন যখন আফগানিস্তানের ওপর ভর করতে চাইছে, তখন ভারত কৌশলে সংলাপের মাধ্যমে নিজেদের অবস্থান নিশ্চিত করতে চাইছে।

    তবে সবকিছু নির্ভর করছে ভবিষ্যতে তালেবান সরকার কতটা আন্তর্জাতিক নিয়মনীতি মেনে চলবে এবং তারা অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি কতটা উন্নত করতে পারে তার ওপর।

    সর্বশেষ বিশ্লেষণে বলা যায়, তালেবানের সঙ্গে ভারতের ফোনালাপ শুধু ‘কূটনৈতিক সৌজন্য’ নয় বরং এটি দক্ষিণ এশিয়ার জটিল রাজনীতিতে ভারতের নতুন কৌশলের সূচনা। সম্পর্ক স্বীকৃতি পর্যায়ে না গেলেও- বাস্তববাদী কূটনীতি দিয়ে ভারত আপাতত কৌশলগত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.