Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জেরুজালেম দিবস পালন, ফিলিস্তিনিদের প্রতি অবমাননা ও সংঘর্ষ
    আন্তর্জাতিক

    জেরুজালেম দিবস পালন, ফিলিস্তিনিদের প্রতি অবমাননা ও সংঘর্ষ

    এফ. আর. ইমরানমে 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিতর্কিত ‘জেরুজালেম দিবসে’ উগ্র ইসরাইলিদের উদযাপন। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজায় চলমান মারাত্মক যুদ্ধে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সোমবার (২৬ মে) ইসরায়েলের রাজধানী জেরুজালেমে পালিত হলো বিতর্কিত ‘জেরুজালেম দিবস’। পুরনো শহরের বিভিন্ন পথে উগ্র ইসরায়েলি জাতীয়তাবাদীরা ইসরায়েলি পতাকা নিয়ে পদযাত্রা করে, ফিলিস্তিনি নাগরিকদের উদ্দেশে অপমানজনক স্লোগান দেয়ার পাশাপাশি সংঘর্ষও সংঘটিত হয়।

    জেরুজালেম দিবস মূলত ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখলের স্মরণে উদযাপিত হয়। যদিও ইসরায়েল পূর্ব জেরুজালেমকে তাদের অবিচ্ছেদ্য রাজধানী দাবি করে, আন্তর্জাতিক সম্প্রদায় ও ফিলিস্তিনিরা ঐতিহাসিক ওই অংশকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে মনে করে।

    বছরের এ অনুষ্ঠানে উত্তেজনা বেড়ে যায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন গাভিরের আল-আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শনের পর। ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান হওয়ায় ফিলিস্তিনিরা তার উপস্থিতিকে তীব্র ক্ষোভের চোখে দেখে।

    পুরনো শহরের অলিগলিতে ইসরায়েলি কিশোররা ফিলিস্তিনি দোকানদার ও পথচারীদের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয়, যেখানে ‘আরবদের মৃত্যু হোক’, ‘তোমাদের গ্রাম পুড়ে যাক’ জাতীয় স্লোগান উচ্চারণ করা হয়। আশঙ্কাজনক এই পরিস্থিতিতে বহু ফিলিস্তিনি ব্যবসায়ী আগেভাগেই দোকান বন্ধ করে দেয়।

    প্রতিবছর এই পদযাত্রা পশ্চিম প্রাচীরে (ওয়েস্টার্ন ওয়াল) গিয়ে শেষ হয়, যা ইহুদিদের পবিত্র প্রার্থনার স্থান। তবে ফিলিস্তিনি এলাকা হয়ে যাওয়ায় এটি পৌঁছাতে নানা প্রতিবন্ধকতা অতিক্রম করতে হয়।

    গাজার তীব্র পরিস্থিতিতে সোমবার ইসরায়েলি সেনাবাহিনী তিনটি রকেট নিক্ষেপের তথ্য দেয়, যার মধ্যে একটি প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়েছে।

    একই দিনে ডানপন্থি নেতা মোশে ফেইগলিন তার নতুন রাজনৈতিক দলের প্রচারণায় ‘জেরুজালেম কেবল ইহুদিদের’ দাবি করেন। ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক পূর্ব জেরুজালেমের সিলওয়ানে অনুষ্ঠিত হয়- যা ফিলিস্তিনি এলাকা হলেও ‘সিটি অব ডেভিড’ প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে পরিচিত।

    জাতিসংঘের সমালোচনার পরও ইসরায়েল পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) কার্যক্রম নিষিদ্ধ রেখেছে এবং পরিত্যক্ত ওই সংস্থার ভবনে জোরপূর্বক প্রবেশ করে ‘ইসরায়েলি বসতি গঠনের’ ঘোষণা দেয়।

    শান্তিপ্রিয় ইসরায়েলিরা গোলাপ ফুল হাতে ফিলিস্তিনি নাগরিকদের শান্তির বার্তা দিতে চেষ্টা করলেও গাজার বাস্তবতা অনেকের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জোর দিয়ে বলেন, “জেরুজালেম অবিভাজ্য এবং সম্পূর্ণভাবে ইসরায়েলের অধীনে থাকবে।”

    ১৯৬৭ সালের পর থেকে পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বসতি সম্প্রসারণ অব্যাহত আছে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ হলেও ইসরায়েল তা উপেক্ষা করছে। ‘জেরুজালেম দিবস’ এখন শুধুমাত্র একটি স্মরণীয় দিন নয় বরং দখল, প্রতিরোধ ও জাতীয় পরিচয়ের সংঘাতের প্রতীক হয়ে উঠেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.