Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নাইজেরিয়ার বেনু রাজ্যে তিন দিনে রক্তাক্ত হামলায় নিহত ৩০
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ার বেনু রাজ্যে তিন দিনে রক্তাক্ত হামলায় নিহত ৩০

    এফ. আর. ইমরানমে 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অঞ্চলটিতে জমি নিয়ে বিরোধের জেরে পশুপালক এবং কৃষকদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ নাইজেরিয়ার মধ্যাঞ্চলে আবারো ভয়াবহ সহিংসতা। জমি নিয়ে পুরনো দ্বন্দ্বের জেরে গবাদিপশুপালক ও কৃষকদের মধ্যে সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ৩০ জনের। নিহতদের মধ্যে শিশুদেরও পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তারা জানান, গত শুক্রবার (২৩ মে) থেকে রোববার (২৫ মে) পর্যন্ত বেনু রাজ্যের তিনটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

    স্থানীয় সরকার কর্মকর্তা অরমিন তোরসার ভিক্টর জানান, এই রক্তাক্ত সহিংসতা বেনু রাজ্যের গোয়ার পশ্চিম এলাকায় তিনটি গ্রামে চালানো হয়। শুধু আওনদোনা নামক একটি গ্রামেই রোববারের হামলায় মারা গেছে কমপক্ষে ২০ জন। সূত্র: এএফপি

    স্থানীয় বাসিন্দা রুথি ড্যান স্যাম বলেন, “এখানে আওনডোনায় ২০ জন নিহত হয়েছে। এমনকি দুই বছরের কম বয়সি শিশুদেরও হত্যা করা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল- একটি শিশুকে মুখে ছুরি মেরে হত্যা করা হয়েছে।”

    তিনি আরো জানান, পার্শ্ববর্তী গ্রামগুলোতেও বহু মানুষ নিহত হয়েছে, যদিও তিনি নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি।

    স্থানীয় সরকার কর্মকর্তা ভিক্টর আরো বলেন, “আমি এবং অন্য কয়েকজন স্থানীয় ব্যক্তি একটি সামরিক ঘাঁটির কাছাকাছি বিয়ানা গ্রামে একটি পরিবার- এক বাবা ও তার দুই ছেলে- সহ মোট পাঁচজনের মরদেহ কবর দিয়েছি।”

    এই সহিংসতার প্রেক্ষাপটে ভিক্টর ফুলানি জাতিগোষ্ঠীর গবাদিপশুপালকদের এই আক্রমণের জন্য দায়ী করেছেন। যদিও এই অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

    এদিকে বেনু রাজ্য পুলিশের মুখপাত্র আনেন সেউয়েস ক্যাথেরিন ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করলেও নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন মত দিয়েছেন। তিনি জানান, পুলিশ দুইটি হামলার বিষয় নিশ্চিত করেছে, তবে ২০ জন নিহত হওয়ার তথ্য তার অফিসে নেই। তার ভাষ্যে, একটি অভিযানে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

    তবে এখনো পর্যন্ত এই হামলার নির্দিষ্ট কারণ সম্পর্কে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। স্থানীয় সরকার প্রধান ভিক্টর গবাদিপশুপালকদের সংগঠিত হামলার দিকেই ইঙ্গিত দিয়েছেন।

    নাইজেরিয়ার মধ্যাঞ্চল দীর্ঘদিন ধরে কৃষক ও গবাদিপশুপালকদের মধ্যে জমি ও চারণভূমি নিয়ে সহিংস দ্বন্দ্বে জর্জরিত। জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি এবং জমির অভাব এই সংঘাতকে আরও ঘনীভূত করেছে। রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা ঘাটতি পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

    নাইজেরিয়ায় প্রায়শই সংঘবদ্ধ হামলা, অপহরণ ও দাঙ্গা-সংঘর্ষের মতো সহিংসতার ঘটনা ঘটে থাকে, যা মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এসব ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, বিচারহীনতার সংস্কৃতি আরো সহিংসতাকে উৎসাহিত করে।

    সাম্প্রতিক এই হামলা আবারো প্রমাণ করল, নাইজেরিয়ার মধ্যাঞ্চলে কৃষক ও গবাদিপশুপালকদের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধ কী ভয়াবহ রূপ নিতে পারে। নিরাপত্তাব্যবস্থা জোরদার না হলে এবং এই দীর্ঘমেয়াদি সংকটের রাজনৈতিক ও সামাজিক সমাধান না এলে সহিংসতার এ ধারা আরও বাড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

    দেশটির সরকার ও নিরাপত্তাবাহিনীর ওপর এখন নতুন করে চাপ তৈরি হয়েছে- এই সহিংসতা ঠেকাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও দায়ীদের আইনের আওতায় আনার জন্য। অন্যথায়, সাধারণ মানুষের জীবন ক্রমেই হয়ে উঠবে আরো অনিরাপদ ও শঙ্কার মধ্য দিয়ে জর্জরিত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.