Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরানে হামলা বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    ইরানে হামলা বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প

    এফ. আর. ইমরানUpdated:মে 29, 2025মে 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পারমাণবিক আলোচনাকে ঘিরে এবার সরাসরি সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি জানিয়েছেন, এমন কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করা চলবে না- যা আলোচনাকে হুমকির মুখে ফেলে দিতে পারে।

    চীনা বার্তা সংস্থা সিনহুয়া ও মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল জানায়, বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন- তিনি কি নেতানিয়াহুকে ইরানে সম্ভাব্য হামলার ব্যাপারে সতর্ক করেছেন? ট্রাম্প সোজাসাপ্টা উত্তর দেন, “সত্যি বলছি, হ্যাঁ আমি বলেছি।”

    ট্রাম্প বলেন, “আমি শুধু বলেছি যে, আমি এটা উপযুক্ত মনে করি না। আমরা ইরানের সঙ্গে খুব ভালো আলোচনার পর্যায়ে আছি এবং আমি মনে করি না এখন কোনো ধরনের সামরিক পদক্ষেপ গ্রহণের সময়। পরিস্থিতি যেকোনো মুহূর্তে পাল্টে যেতে পারে- একটি ফোন কলের মাধ্যমেও।”

    তিনি আরো বলেন, “আমি মনে করি তারা (ইরান) এখন একটি চুক্তি করতে আগ্রহী। যদি সেটা হয়, তাহলে অনেক জীবন বাঁচানো সম্ভব হবে।”

    এর আগে গত সপ্তাহে রোমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পারমাণবিক আলোচনার পঞ্চম দফা অনুষ্ঠিত হয়। আলোচনায় মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর আলবুসাইদি জানিয়েছেন, কিছু অগ্রগতি হলেও এখনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো যায়নি।

    অবশ্য আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। ট্রাম্প প্রশাসন দৃঢ়ভাবে বলছে, ইরানকে তাদের সমস্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করতে হবে। তবে তেহরান ‘শূন্য সমৃদ্ধকরণ’ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং পাল্টা দাবি করেছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহারের।

    এদিকে নেতানিয়াহুর সাম্প্রতিক তৎপরতা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচিত। নিউইয়র্ক টাইমস সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, ইসরাইল এমনকি কূটনৈতিক সমাধানের মধ্যেও ইরানের বিরুদ্ধে একতরফা সামরিক পদক্ষেপ নিতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রকে। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইল মাত্র সাত ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে সক্ষম- এমন গোয়েন্দা তথ্য রয়েছে মার্কিন প্রশাসনের হাতে।

    তবে এসব দাবি ‘ভুয়া’ বলে প্রত্যাখ্যান করেছে ইসরাইলি প্রশাসন। নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, “এটা সম্পূর্ণরূপে ভুয়া খবর।”

    বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত চুক্তি আদৌ সম্ভব কি না? ওয়াশিংটন চায়, ইরান শুধু পারমাণবিক কর্মসূচি বন্ধ করুক না বরং দীর্ঘমেয়াদে সামরিক পর্যায়ে পারমাণবিক সক্ষমতা অর্জনের সম্ভাবনাও বিনষ্ট করুক।

    অন্যদিকে ইরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং পুরোপুরি তদারকির মধ্যে। তেহরান বারবার দাবি করে এসেছে, আমেরিকা ‘বিশ্বাসযোগ্যতা হারিয়েছে’ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে তারা সমঝোতায় ফিরবে না।

    বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের সতর্কবার্তা শুধু নেতানিয়াহুকে নয়- পুরো অঞ্চলের জন্য একটি কূটনৈতিক বার্তা। যুক্তরাষ্ট্র চায় মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাত যেন শুরু না হয়, বিশেষ করে এমন সময়ে যখন ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান ইস্যু এবং দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বিশ্ব রাজনীতিকে বিপর্যস্ত করে রেখেছে।

    অন্যদিকে ইসরাইলের কট্টর ডানপন্থী সরকার ও ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারের চেষ্টা মধ্যপ্রাচ্যকে ক্রমাগত অস্থির করে তুলছে।

    চূড়ান্ত চুক্তির জন্য সময় হয়তো খুব বেশি নেই, তবে এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের কৌশল পরিষ্কার- সংঘাত নয়, আলোচনার মাধ্যমে সমাধানই তাদের অগ্রাধিকার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.