Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » অধিকাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারিয়ে নির্বাচনের পথে মিয়ানমারের জান্তা
    আন্তর্জাতিক

    অধিকাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারিয়ে নির্বাচনের পথে মিয়ানমারের জান্তা

    এফ. আর. ইমরানমে 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সরকারবিরোধী বিক্ষোভ দমন করছে মিয়ানমারের সেনাবাহিনী। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মিয়ানমারের অধিকাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারিয়েও সামরিক জান্তা নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছে- এমন এক দ্বিধাযুক্ত পরিস্থিতিতে আবারো আলোচনায় উঠে এসেছেন সামরিক শাসক জেনারেল মিন অং হ্লাইং। চলমান সংঘাত, জনগণের বিক্ষোভ এবং আন্তর্জাতিক উদ্বেগ উপেক্ষা করেই আসছে ডিসেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন করতে চায় সামরিক সরকার।

    মঙ্গলবার (২৮ মে) মিয়ানমারের প্রভাবশালী সংবাদমাধ্যম ইরাবতী জানায়, বর্তমানে দেশটির প্রায় ৭৫ শতাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারিয়েছে সামরিক বাহিনী। তার পরও সেনাশাসক হ্লাইং নির্বাচন নিয়ে এগিয়ে যাচ্ছেন, যা অনেকেই বলছেন “প্রহসনের নির্বাচনী নাটক।”

    ২০২১ সালের অভ্যুত্থানের পর চার বছর ধরে গৃহযুদ্ধের মধ্যে আছে মিয়ানমার। আরাকান আর্মিসহ একাধিক জাতিগত বিদ্রোহী গোষ্ঠী বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তবু সামরিক শাসক হ্লাইং নিজের অবস্থান ধরে রাখতে এবং লেজিটিমেসি প্রতিষ্ঠায় নির্বাচনকে ব্যবহার করতে চাইছেন বলে বিশ্লেষকরা মত দিচ্ছেন।

    সাম্প্রতিক সফরে পূর্বাঞ্চলীয় শান রাজ্যের কেংটুং শহরে হ্লাইং জানিয়েছেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে এবং তিনি সেনা সদস্যদের এমন প্রার্থীদের সমর্থনের আহ্বান জানিয়েছেন যারা “দেশের স্বার্থে কাজ করবেন।”

    তবে এই নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, “এটি শুধুই জান্তা সরকারের অবস্থান পাকাপোক্ত করার মাধ্যম।”

    মান্দালায় অঞ্চলে জান্তাবিরোধী বিক্ষোভ। ছবি: রয়টার্স

    প্রস্তাবিত এই নির্বাচনে সেনাসমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) প্রধান ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে জান্তা সরকার গণতন্ত্রপন্থি দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এবং শান ন্যাশনালিটিজ লিগ ফর ডেমোক্রেসি (এসএনএলডি)-কে নিষিদ্ধ ঘোষণা করেছে।

    ২০১৫ ও ২০২০ সালের নির্বাচনে এনএলডি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। এর বিপরীতে ইউএসডিপির অবস্থান তুলনামূলক দুর্বল হলেও তারা ২০২১ সালের অভ্যুত্থানে মূল ভূমিকা রাখে।

    দলের বর্তমান চেয়ারম্যান ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল খিন ই জানিয়েছেন, ইউএসডিপি পুরোপুরি প্রস্তুত এবং “এই নির্বাচনেই ক্ষমতা ফিরে আসবে” বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন আয়োজন করে ইউএসডিপির মাধ্যমে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চেষ্টা করছেন হ্লাইং। এরপর ২০০৮ সালের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদের জন্য সেনা কোটা এবং ইউএসডিপির সমর্থনে নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতিষ্ঠিত করার পথ খুলতে চান তিনি।

    প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী—পার্লামেন্টের ২৫ শতাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত, এবং বাকি আসনে ইউএসডিপি জয়ী হলে হ্লাইংয়ের প্রেসিডেন্ট হওয়া প্রায় নিশ্চিত।

    অং সান সুচির অনুগতদের নিয়ে গঠিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (NUG), সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো এবং সাধারণ মানুষ এই নির্বাচনকে সম্পূর্ণরূপে অবৈধ ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। তারা বলছে, “এই ভোট সামরিক শাসনকে বৈধতা দেওয়ার ছল মাত্র।”

    আঞ্চলিক সংস্থা আসিয়ান-ও উদ্বেগ প্রকাশ করেছে। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহামাদ হাসান বলেন, “যে নির্বাচনে সব মিয়ানমারবাসী অংশ নিতে পারবে না, সেটির কোন অর্থ নেই।”

    মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং। ছবি: রয়টার্স

    যদিও পশ্চিমা দেশগুলো জান্তাবিরোধী অবস্থান নিয়েছে, তবু চীন ও রাশিয়া জান্তার নির্বাচন পরিকল্পনায় সমর্থন দিয়েছে। এই ভূরাজনৈতিক অবস্থান মিয়ানমারের সংকটকে আরও দীর্ঘস্থায়ী করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

    সরকারি হিসেব অনুযায়ী, এখন পর্যন্ত ৫৪টি দল আসন্ন নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেয়েছে। তবে এদের মধ্যে অধিকাংশই সেনাবাহিনী ঘনিষ্ঠ বা জান্তার মিত্র বলে মনে করা হচ্ছে।

    নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা তিন মাস আগে শুরু হওয়ার কথা।

    নিয়ন্ত্রণ হারানো, গণবিক্ষোভ, বিদ্রোহী আক্রমণ, আন্তর্জাতিক নিন্দা- এসব কিছু পেরিয়ে মিন অং হ্লাইং যে নির্বাচনের দিকে এগোচ্ছেন, তা নিয়ে সন্দেহ-সংশয় অমূলক নয়।

    বিশ্লেষকরা বলছেন, এটি মূলত একটি রাজনৈতিক প্রহসন, যার মাধ্যমে হ্লাইং নিজেকে প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠা করতে চান। তবে এই উদ্যোগে জনগণের অংশগ্রহণ না থাকলে সেটি কেবল সামরিক শাসনের নতুন মুখোশ হয়ে উঠবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.