Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মেক্সিকোতে পাঁচ সঙ্গীতশিল্পীকে অপহরণ করে হত্যা, গ্রেপ্তার ৯
    আন্তর্জাতিক

    মেক্সিকোতে পাঁচ সঙ্গীতশিল্পীকে অপহরণ করে হত্যা, গ্রেপ্তার ৯

    এফ. আর. ইমরানমে 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মেক্সিকোতে পাঁচ সঙ্গীতশিল্পীকে অপহরণ করে হত্যা, গ্রেপ্তার ৯। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মেক্সিকোর উত্তরের সীমান্ত শহর রেইনোসায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন একটি স্থানীয় ব্যান্ড দলের পাঁচ সঙ্গীতশিল্পী। রবিবার (২৫ মে) রাতে অনুষ্ঠানে যাওয়ার পথে তাদের অপহরণ করে হত্যা করে সন্দেহভাজন মাদক চোরাকারবারিরা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তামাউলিপাস রাজ্যের অ্যাটর্নি জেনারেল ইরভিং ব্যারিওস মোজিকা। সূত্র: বিবিসি

    নিহতরা ‘গ্রুপো ফুগিটিভো’ নামের একটি স্থানীয় সঙ্গীত দলের সদস্য ছিলেন যারা আঞ্চলিক পার্টি, সামাজিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতেন। তাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। ব্যান্ডটি মূলত আঞ্চলিক মেক্সিকান ‘করিডো’ ঘরানার গান করত, যেখানে কখনো কখনো মাদক চক্রের বিরুদ্ধে সমালোচনাও উঠে আসত।

    ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় কুখ্যাত উপসাগরীয় সংঘবদ্ধ মাদকচক্রের নয়জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে নয়টি আগ্নেয়াস্ত্র এবং দুটি গাড়ি জব্দ করে পুলিশ। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি, গ্রুপো ফুগিটিভো ব্যান্ডের সদস্যরা তাদের গানের বিষয়বস্তুর কারণে টার্গেট হয়েছিলেন কি না, নাকি তাদের ওপর হামলার পেছনে অন্য কোনো কারণ ছিল।

    তামাউলিপাস রাজ্য দীর্ঘদিন ধরে মাদক সহিংসতা ও সংঘবদ্ধ অপরাধের জন্য কুখ্যাত। মাদকচক্রগুলো এখানে প্রায় অবাধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ব্যর্থ হচ্ছে।

    রেইনোসা শহর এবং তামাউলিপাস রাজ্যের বিভিন্ন অঞ্চলকে ‘চরম ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ২০২৪ সালের জানুয়ারিতে লেভেল-৪ ভ্রমণ সতর্কতা জারি করে। এই সতর্কতা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা পরামর্শ যেখানে বলা হয়: “এই এলাকায় ভ্রমণ করবেন না।”

    যুক্তরাষ্ট্র আরও জানায়, সীমান্ত অঞ্চলে ভারী অস্ত্রধারী মাদকচক্র প্রায়ই টহল দেয় এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অপরাধ দমন করার মতো ক্ষমতা নেই বললেই চলে। ফলে অপহরণ, সশস্ত্র সংঘর্ষ ও হত্যার ঘটনা এখানে নিত্যনৈমিত্তিক হয়ে উঠেছে।

    এই হত্যাকাণ্ডে মেক্সিকোসহ আন্তর্জাতিক সাংস্কৃতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংগীতশিল্পীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে করিডো বা সমালোচনামূলক আঞ্চলিক গান গাওয়া শিল্পীরা ক্রমাগত হামলার ঝুঁকিতে রয়েছেন বলে মত বিশ্লেষকদের।

    এ হত্যাকাণ্ড শুধু মাদকচক্রের বর্বরতা নয় বরং মেক্সিকোর সাংস্কৃতিক স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে বিবেচনা করছেন মানবাধিকারকর্মীরা। তারা দ্রুত ন্যায়বিচার এবং নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.