Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতি ফের হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের
    আন্তর্জাতিক

    কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতি ফের হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের

    এফ. আর. ইমরানমে 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কাশ্মীর ইস্যুতে কোনো আপস নয়- এমন কড়া ভাষায় ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ‘হিলাল টকস’ নামের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, “কাশ্মীর কখনোই পাকিস্তানের অগ্রাধিকার থেকে সরে যাবে না- এটি আমাদের অস্তিত্বের অংশ।”

    পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ ও শিক্ষকদের উদ্দেশে দেয়া বক্তব্যে আসিম মুনির বলেন, “কাশ্মীর কোনো দ্বিপাক্ষিক বিষয় নয় বরং এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ইস্যু। বহু দশক ধরে ভারত এটিকে চাপা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।”

    তিনি আরও বলেন, “কাশ্মীর ইস্যুতে কোনো ধরনের সমঝোতা সম্ভব নয়। পাকিস্তান কখনোই এই ইস্যু থেকে সরে আসবে না, কিংবা এটিকে ভুলে যাবে না। ভারতকে বোঝা উচিত- এই অঞ্চল আমাদের জাতীয় স্বার্থের কেন্দ্রবিন্দু।”

    ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সন্ত্রাসবাদ ইস্যুতে মন্তব্য করে পাকিস্তানের সেনাপ্রধান বলেন, “ভারতের নিজস্ব নীতিই তাদের দেশে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের উৎস হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর দমন-পীড়নের ফলে সেখানে উত্তেজনা আরও বাড়ছে।”

    বক্তব্যে বেলুচিস্তান প্রসঙ্গ টেনে আসিম মুনির বলেন, “বেলুচিস্তানে যারা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে, তারা কোনোভাবেই বেলুচ জনগণের প্রতিনিধি নয়। তারা হচ্ছে ভারতের প্রত্যক্ষ মদদপুষ্ট ‘প্রক্সি’। এদের কোনো রাষ্ট্রবিরোধী বর্ণনাকে টিকে থাকতে দেওয়া হবে না।”

    তিনি দাবি করেন, প্রকৃত বেলুচ জনগণ পাকিস্তানের প্রতি অনুগত এবং যারা সন্ত্রাস চালাচ্ছে তারা মূলত ভারতের স্বার্থে দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত।

    কাশ্মীর ইস্যুর পাশাপাশি ভারতের সঙ্গে পানিবণ্টন বিষয়েও কঠোর অবস্থান তুলে ধরেন আসিম মুনির। তিনি বলেন, “পানির ওপর ভারতের একতরফা নিয়ন্ত্রণ পাকিস্তানের ২৪ কোটির বেশি মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করছে। এটি আমাদের জন্য ‘রেড লাইন’।”

    তিনি স্পষ্ট করে বলেন, “পাকিস্তান নিজের পানির অধিকার থেকে একচুলও সরবে না। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।”

    কাশ্মীর, বেলুচিস্তান ও পানিবণ্টন- এই তিনটি স্পর্শকাতর ইস্যুতে পাকিস্তানের সেনাপ্রধানের এই হুঁশিয়ারিমূলক বক্তব্যকে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক অঙ্গনে এক নতুন উত্তেজনার সূচনা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। সাম্প্রতিক সময়ে সীমান্তে ভারত-পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে অঘোষিত উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এই বক্তব্য নতুন উদ্বেগের জন্ম দিতে পারে বলে মনে করা হচ্ছে।

    পাকিস্তানের সেনাপ্রধানের এই হুঁশিয়ারির প্রেক্ষিতে ভারত সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে অতীত অভিজ্ঞতা অনুযায়ী, ভারত কাশ্মীরকে নিজেদের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখে এবং এ নিয়ে তৃতীয় পক্ষের মধ্যস্থতার ধার ধারেনি। ফলে নতুন করে উভয় দেশের মধ্যে বিবৃতি যুদ্ধ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের সর্বশেষ বক্তব্য কেবলমাত্র ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে নয় বরং দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতির ওপরও গভীর প্রভাব ফেলতে পারে। কাশ্মীর এবং পানির মতো দীর্ঘদিনের বিবাদমান ইস্যুতে দুই দেশের অবস্থান যখন আরও কঠোর হচ্ছে, তখন শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.