Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মিয়ানমার সংকটে আসিয়ানের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন
    আন্তর্জাতিক

    মিয়ানমার সংকটে আসিয়ানের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন

    সিভি ডেস্কমে 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মিয়ানমার সংকটে আবারো কার্যকর কোনো ভূমিকা নিতে পারেনি আসিয়ান। মালয়েশিয়ার কুয়ালালামপুরে সদ্য শেষ হওয়া শীর্ষ সম্মেলনে নেতাদের বক্তব্য ও বিবৃতিতে দেখা গেছে চরম নিষ্ক্রিয়তা। এ কারণে মিয়ানমারের জনগণের কাছে এই সম্মেলন হয়ে উঠেছে আরেকটি বড় হতাশার নাম।

    সম্মেলন-পরবর্তী চেয়ারম্যানের বিবৃতিতে সংকট সমাধানের জন্য কোনো নতুন পরিকল্পনার উল্লেখ ছিল না। ফলে জনগণের ধারণা, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই জোট আবারো পুরনো ও ব্যর্থ ‘ফাইভ-পয়েন্ট কনসেনসাস’ বা ৫ পিসি পরিকল্পনাতেই আটকে আছে। যা বিগত বছরগুলোতে কোনো ফল বয়ে আনেনি।

    থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের সংবাদমাধ্যম ‘দ্য ইরাবতী’ জানিয়েছে, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর আসিয়ান এই ৫ দফা পরিকল্পনা নিয়েছিল। লক্ষ্য ছিল সহিংসতা বন্ধ। কিন্তু বাস্তবে মিয়ানমারের সেনাশাসকেরা কখনো এই পরিকল্পনা মানেনি। বরং বর্বর হামলা, গণহত্যা ও অগ্নিসংযোগ করে পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে।

    জাতিসংঘের তথ্য বলছে, গত চার বছরে সেনাবাহিনীর হামলায় নিহত হয়েছে অন্তত ৬ হাজার ২৩১ জন বেসামরিক মানুষ। এদের মধ্যে অনেক শিশুও ছিল। ২০২৪ সালের শুরুতে জাতিসংঘ জানায়, জান্তা সরকারের সহিংসতা আগের চেয়েও বেড়ে গেছে।

    এই অবস্থায় মিয়ানমারের জনগণ প্রশ্ন তুলছে— কেন এখনো আসিয়ান ব্যর্থ ৫ পিসি পরিকল্পনাকেই আঁকড়ে ধরে আছে? কেন তারা জান্তার স্পষ্ট অবজ্ঞাকে উপেক্ষা করছে?

    কুয়ালালামপুর সম্মেলনে আসিয়ানের বর্তমান চেয়ার এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বক্তব্যও বাস্তবতাবিবর্জিত বলে মনে করছেন অনেকেই।

    এপ্রিল মাসে তিনি ব্যাংককে সেনাপ্রধান মিন অং হ্লাইং-এর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর ভার্চুয়ালি বৈঠক করেন মিয়ানমারের গণতান্ত্রিক সরকার ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’ (এনইউজি)-এর সঙ্গেও। সম্মেলনে এই উদ্যোগকে তিনি ‘গুরুত্বপূর্ণ’ বলে আখ্যায়িত করেন। তিনি জানান, দুই পক্ষ আলোচনায় আগ্রহ দেখিয়েছে।

    তবে মিয়ানমারের জনগণের মতে, এই ‘গুরুত্বপূর্ণ’ কথাটির মানে হচ্ছে— আলোচনার ছল করে জান্তার বিমান হামলা চালিয়ে যাওয়া। আনোয়ার দাবি করেছিলেন, মিন অং হ্লাইং যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। কিন্তু সেই বৈঠকের পরও প্রতিদিন জান্তার বিমান বাহিনী বেসামরিক এলাকায় বোমা ফেলছে।

    এ কারণে জনগণের বিশ্বাস, জান্তা নেতার প্রতিশ্রুতি শুধুই ‘ফাঁকা বুলি’। তার কোনো বাস্তবতা নেই।

    সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে আনোয়ার বলেছিলেন, ‘চেষ্টা হয়তো ছোট, সেতু নাজুক হতে পারে কিন্তু একটি নাজুক সেতু একটি প্রশস্ত ব্যবধানের চেয়ে ভালো।’ এই বক্তব্যও কটাক্ষের জন্ম দিয়েছে। অনেকে বলছেন, বাস্তবে তো এমন কোনো সেতুই নেই। বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার মাঝে কেবল মরীচিকাই দেখা যাচ্ছে।

    মিয়ানমারের ইতিহাস বলছে, দেশটির কোনো সামরিক সরকার কখনো শান্তি আলোচনায় সত্যিকারের আগ্রহ দেখায়নি। তারা কেবল আন্তর্জাতিক চাপ এড়াতে আলোচনার কথা বলেছে। এসব আলোচনা থেকে কোনো সমাধান আসেনি। সেটা হোক জাতিগোষ্ঠীভিত্তিক বিদ্রোহী সংগঠন কিংবা বিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গে।

    আসিয়ান নেতারা সম্মেলনে মিয়ানমারে ‘জাতীয় পর্যায়ে যুদ্ধবিরতি সম্প্রসারণ’-এর আহ্বান জানিয়েছেন। কিন্তু মিয়ানমারে যুদ্ধবিরতির কোনো অস্তিত্বই নেই। শুরু থেকেই সেনাশাসকেরা বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

    এমন অবস্থায় মিয়ানমারের জনগণের প্রশ্ন— যদি আসিয়ান সত্যিই সংকট সমাধানে আন্তরিক হয়, তাহলে তারা কেন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না? জান্তার বিমান হামলায় ব্যবহৃত জ্বালানি সরবরাহ তো এখনো চলছে। এই সরবরাহে আসিয়ানের কিছু সদস্য দেশের কোম্পানিও জড়িত। তাহলে কেন এই ব্যবসায়িক লেনদেন বন্ধ করা হচ্ছে না?

    জ্বালানি সরবরাহ বন্ধ করা গেলে জান্তা সরকারের আয় কমে যেত। এতে তাদের ওপর চাপ তৈরি হতো। সংকট সমাধানে এটি হতো একটি গঠনমূলক পদক্ষেপ।

    তাই শুধু কথায় কিছু হবে না। এখন দরকার কঠোর ও কার্যকর পদক্ষেপ। ৫ পিসি নামের ব্যর্থ পরিকল্পনাকে আঁকড়ে ধরে কোনো সমাধান আসবে না। সময় এসেছে—আসিয়ানকে সাহসী সিদ্ধান্ত নিতে হবে।

    উল্লেখ্য, মিয়ানমার সংকট মোকাবেলায় আসিয়ান যে পাঁচ দফা পরিকল্পনা নিয়েছিল, সেটিই ‘ফাইভ-পয়েন্ট কনসেনসাস’ বা ৫ পিসি নামে পরিচিত। এটি তৈরি করা হয় ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর। লক্ষ্য ছিল একটি শান্তিপূর্ণ ও টেকসই সমাধান।

    এই ৫ দফা হলো—

    ১. সব ধরনের সহিংসতা বন্ধ করা
    ২. সব পক্ষের মধ্যে গঠনমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংলাপ
    ৩. আসিয়ানের পক্ষ থেকে নিরপেক্ষ মধ্যস্থতা
    ৪. সংঘাতে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা
    ৫. আলোচনার অগ্রগতি নিশ্চিত করতে আসিয়ানের বিশেষ দূতের সফর

    কিন্তু বাস্তবে এই ৫ দফা কোনো কাজেই আসছে না। পরিস্থিতি দিনে দিনে আরও খারাপ হচ্ছে। এখন সময় এসেছে—কথা নয়, কাজের মাধ্যমে মিয়ানমারের জনগণের পাশে দাঁড়ানোর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.