Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় মানবিক সহায়তা পৌঁছালেও দুর্ভিক্ষের শঙ্কা বহাল: জাতিসংঘ
    আন্তর্জাতিক

    গাজায় মানবিক সহায়তা পৌঁছালেও দুর্ভিক্ষের শঙ্কা বহাল: জাতিসংঘ

    এফ. আর. ইমরানমে 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গাজায় খাবারের আশায় লম্বা লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন ফিলিস্তিনিরা। ছবি: এপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর ১৯ মাস পর গাজা উপত্যকায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (৩০ মে) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সীমিত পরিসরে ত্রাণ কার্যক্রম শুরু হলেও অঞ্চলটিতে দুর্ভিক্ষের আশঙ্কা এখনও রয়ে গেছে। সূত্র: রয়টার্স

    ১১ সপ্তাহের অবরোধের পর ইসরায়েল ১২ দিন আগে আংশিকভাবে নিষেধাজ্ঞা তুলে নেয়। এর ফলে জাতিসংঘ নেতৃত্বাধীন সীমিত ত্রাণ কার্যক্রম আবার চালু হলেও বাস্তবতায় বড় ধরনের পরিবর্তন আসেনি। সোমবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) নামে একটি নতুন বিতরণ ব্যবস্থাও চালু করা হয়।

    তবে জাতিসংঘসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ত্রাণ সংস্থা জিএইচএফের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা বলছে, এই ব্যবস্থার কাঠামো নিরপেক্ষ নয় এবং ত্রাণ বিতরণের পদ্ধতি এমনভাবে সাজানো হয়েছে, যা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অবস্থাকে আরও দুর্বল করে।

    জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক নিউইয়র্কে সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধ শুরুর পর থেকে গাজায় পরিস্থিতি এখন সবচেয়ে বিপর্যয়কর।’ তিনি জানান, গত ১২ দিনে জাতিসংঘ মাত্র ২০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করাতে পেরেছে। নিরাপত্তাহীনতা, ইসরায়েলি অনুমোদনের সীমাবদ্ধতা এবং সড়কে চলমান লড়াইয়ের কারণে ত্রাণ কার্যক্রম স্থবির হয়ে আছে।

    জাতিসংঘের হিসেব অনুযায়ী, বৃহস্পতিবার কেরেম শালোম সীমান্ত দিয়ে ৬৫টি ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকতে পারলেও এর মধ্যে মাত্র ৫টি গন্তব্যে পৌঁছেছে। বাকিগুলো নিরাপত্তা হুমকি ও লড়াইয়ের মুখে ফিরে আসতে বাধ্য হয়েছে।

    তবে দুর্ভাগ্যজনকভাবে যেসব ট্রাক গন্তব্যে পৌঁছেছিল, সেগুলোর ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও শিশুদের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবার লুট হয়ে যায়। জাতিসংঘ জানায়, সশস্ত্র ব্যক্তিরা এই গুদামগুলো থেকে সহায়তা সামগ্রী লুট করে নেয়। এর ফলে বাস্তবিক অর্থে বিপন্ন মানুষের কাছে সহায়তা পৌঁছানো আরও কঠিন হয়ে উঠেছে।

    জাতিসংঘের মানবিক মুখপাত্র এরি কানেকো জানান, ‘ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত একটি প্রস্তুত খাবারও গাজায় প্রবেশ করতে দেয়নি। শুধুমাত্র বেকারির জন্য ময়দা সরবরাহের অনুমতি মিলেছে।’ তিনি বলেন, ‘এমনকি যদি অসীম পরিমাণে ময়দা সরবরাহও করা হতো, সেটি পূর্ণাঙ্গ খাদ্য হিসেবে কার্যকর হতো না।’

    এদিকে কেরেম শালোম সীমান্তে বর্তমানে শত শত ত্রাণবাহী ট্রাক অপেক্ষমাণ। ত্রাণ পরিবহনের প্রক্রিয়া এতটাই জটিল যে, একাধিক ধাপে পরীক্ষা-নিরীক্ষা ও অনুমোদনের পর তা গাজায় প্রবেশ করে। এরপর পুনরায় ট্রাক পরিবর্তনের মাধ্যমে তা গুদামে পৌঁছায়, যা সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ।

    ইসরায়েল দীর্ঘদিন ধরেই হামাসের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ তুলে আসছে। তবে হামাস এসব অভিযোগ অস্বীকার করেছে। এবার ইসরায়েল জিএইচএফের মাধ্যমে বিতরণ কার্যক্রমে জাতিসংঘকে যুক্ত করতে চায়। এই সংস্থা যুক্তরাষ্ট্রের বেসরকারি নিরাপত্তা ও সরবরাহ প্রতিষ্ঠানের মাধ্যমে গাজায় ত্রাণ পাঠায় এবং তথাকথিত ‘নিরাপদ বিতরণ কেন্দ্র’-এর মাধ্যমে তা বেসামরিক জনগণের মধ্যে বিতরণ করে।

    কিন্তু জাতিসংঘের দাবি, এই বিতরণ ব্যবস্থা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সুরক্ষা ও প্রয়োজনীয়তা বিবেচনায় নিচ্ছে না এবং সহায়তার নিরপেক্ষতা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে।

    গাজার পরিস্থিতির সামগ্রিক অবনতির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতির খসড়া ইসরায়েল গ্রহণ করেছে বলে জানানো হয়েছে। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখনো প্রস্তাবটি বিবেচনা করছে।

    জাতিসংঘের মতে, ত্রাণ সহায়তার সামান্য পুনরারম্ভ হলেও গাজায় মানবিক সংকটের গভীরতা এতটাই ভয়াবহ যে, তা কেবল খাদ্য ও ওষুধ দিয়েই সমাধান সম্ভব নয়। যুদ্ধ, নিরাপত্তাহীনতা এবং বিতরণ ব্যবস্থার জটিলতা মোকাবেলা না করা পর্যন্ত দুর্ভিক্ষের শঙ্কা থেকেই যাবে।

    সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত, নিরপেক্ষ এবং নির্বিঘ্ন মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। অন্যথায় গাজা দুর্যোগের কেন্দ্রস্থলে পরিণত হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.