Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ভারত
    আন্তর্জাতিক

    যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ভারত

    এফ. আর. ইমরানজুন 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানের সঙ্গে চলতি বছরের মে মাসে সংঘর্ষে ভারতের একাধিক যুদ্ধবিমান হারানোর কথা প্রথমবারের মতো স্বীকার করেছেন দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। সিঙ্গাপুরে আয়োজিত ‘শাংরি-লা ডায়ালগ’-এ ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই স্বীকারোক্তি দেন। যদিও যুদ্ধবিমান হারানোর নির্দিষ্ট সংখ্যা জানাতে তিনি অস্বীকৃতি জানান।

    জেনারেল চৌহান বলেন, “যুদ্ধবিমান ভূপাতিত হওয়াটা মুখ্য নয়, গুরুত্বপূর্ণ হলো- কেন এবং কীভাবে তা ভূপাতিত হলো। সংখ্যার চেয়ে ভুল বিশ্লেষণ করে তা থেকে শিক্ষা নেওয়াটাই জরুরি।”

    তিনি জানান, ভারতের পক্ষ থেকে যেসব কৌশলগত ভুল হয়েছিল, সেগুলো দ্রুত চিহ্নিত করে সংশোধন করা হয়েছে। সংঘর্ষের দ্বিতীয় দিনের মধ্যেই ভারত পুনরায় হামলায় সক্ষম হয়েছে এবং নির্ভুলভাবে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেন তিনি।

    পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের ছয়টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে- যার মধ্যে রয়েছে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০। তবে চৌহান একে সম্পূর্ণ “ভুল তথ্য” বলে দাবি করেন। ভারত থেকে ঠিক কতটি বিমান ভূপাতিত হয়েছে, তা জানাতে তিনি সরাসরি অস্বীকৃতি জানান।

    পারমাণবিক যুদ্ধের আশঙ্কা প্রসঙ্গে জেনারেল চৌহান বলেন, “এই চার দিনের সংঘর্ষ কখনোই পারমাণবিক যুদ্ধের ধারেকাছেও যায়নি।” তিনি জানান, ভারত-পাকিস্তানের মধ্যে সংযোগ চ্যানেল খোলা ছিল এবং উভয় পক্ষই প্রচলিত যুদ্ধের গণ্ডি অতিক্রম করেনি।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য- যেখানে তিনি বলেছেন, পারমাণবিক যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে- সেই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ভারতীয় সেনাপ্রধান স্পষ্ট করেন, দেশটি প্রচলিত যুদ্ধ ও পারমাণবিক যুদ্ধের মধ্যে পার্থক্য বজায় রাখতে সচেষ্ট ছিল।

    জেনারেল চৌহান আরও দাবি করেন, পাকিস্তান চীনের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা পেলেও তা বাস্তব ক্ষেত্রে কার্যকর হয়নি। “চীনা অস্ত্র ও প্রযুক্তি কাজ করেনি”- বলে তিনি মন্তব্য করেন।

    বর্তমানে ভারত-পাকিস্তানের মধ্যে সরাসরি সংঘর্ষ বন্ধ রয়েছে বলে জানান জেনারেল চৌহান। তবে তিনি হুঁশিয়ার করে বলেন, পরিস্থিতির ভবিষ্যত গতি পাকিস্তানের আচরণের উপর নির্ভর করছে। “আমরা আমাদের স্পষ্ট রেড লাইন নির্ধারণ করে দিয়েছি”- বলেন তিনি।

    উল্লেখ্য গত ৭ মে কাশ্মীরে ভয়াবহ এক হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। এর পরই সীমান্তবর্তী অঞ্চলে দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

    পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে তারা সফল প্রতিরোধ গড়ে তুলেছে এবং ভারতের ছয়টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

    বিশ্লেষকদের মতে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে তীব্র। যদিও বর্তমানে সংঘর্ষ নিয়ন্ত্রিত পর্যায়ে রয়েছে, তবে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ বলে মনে করছেন কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা।

    উল্লেখযোগ্যভাবে, এই সংঘর্ষের সময় উভয় দেশই আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে সরাসরি পারমাণবিক সংঘর্ষে না গিয়ে কৌশলগতভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করে রেখেছে।

    ভারতের যুদ্ধবিমান হারানোর স্বীকারোক্তি এই সংঘর্ষের গুরুত্ব বাড়িয়ে তুলেছে। একইসঙ্গে পারমাণবিক উত্তেজনা না থাকায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ভারসাম্য বজায় থাকলেও- ভবিষ্যতে সংঘর্ষ এড়াতে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ আরও জোরদার করার প্রয়োজন রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.