Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আরব মন্ত্রীদের পশ্চিম তীর সফরে বাধা ইসরাইলের উগ্র চেতনা
    আন্তর্জাতিক

    আরব মন্ত্রীদের পশ্চিম তীর সফরে বাধা ইসরাইলের উগ্র চেতনা

    এফ. আর. ইমরানUpdated:জুন 2, 2025জুন 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অধিকৃত পশ্চিম তীরে আরব মন্ত্রীদের সফর রুদ্ধ করায় ইসরাইলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তিনি বলেন, এটি শুধু ইসরাইলের উগ্রবাদী মনোভাবই নয় বরং শান্তিপ্রক্রিয়ার প্রতি সরাসরি অবজ্ঞার প্রকাশ।

    বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার রামাল্লায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সৌদি নেতৃত্বাধীন ছয় আরব দেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক। কিন্তু ইসরাইল তাদের ওই এলাকায় প্রবেশের অনুমতি না দেওয়ায় বৈঠকটি শেষ পর্যন্ত সরিয়ে নেওয়া হয় জর্ডানের রাজধানী আম্মানে।

    বৈঠকে অংশগ্রহণকারীরা একবাক্যে ইসরাইলের এই সিদ্ধান্তের সমালোচনা করেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইল এই সফর ঠেকিয়ে দেখিয়েছে, তারা শান্তিতে নয় বরং দমননীতি ও আগ্রাসনের পথেই অটল। এর ফলে আমাদের কূটনৈতিক প্রচেষ্টা আরও দ্বিগুণ হবে।

    তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই আমরা বৈঠকে যাচ্ছিলাম, সেটিকে ইসরাইল উসকানি হিসেবে দেখেছে- যা তাদের চরমপন্থারই প্রমাণ।

    বৈঠকে উপস্থিত ছিলেন জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা। এতে গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ, নিরাপত্তা কাঠামো, পুনর্গঠন পরিকল্পনা এবং ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমিতে স্থায়ীভাবে বসবাসের অধিকার নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

    মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানান, সম্মেলনের অন্যতম লক্ষ্য ছিল ইসরাইলের উচ্ছেদ পরিকল্পনাকে প্রতিহত করা এবং যুদ্ধ-পরবর্তী ফিলিস্তিনিদের জীবনে স্থিতিশীলতা আনা।

    ইসরাইলি এক কর্মকর্তা দাবি করেন, এই বৈঠক ছিল উসকানিমূলক। এতে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলে সেটা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে একপেশে বার্তা হয়ে দাঁড়াতো।

    ইসরাইল আরও জানায়, গাজা যুদ্ধের মাঝেই এমন বৈঠক তাদের জাতীয় নিরাপত্তা এবং রাজনৈতিক অবস্থানের পরিপন্থী।

    জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, এই সফরে বাধা দিয়ে ইসরাইল একটি ন্যায়সঙ্গত আরব-ইসরাইলি সমঝোতার সম্ভাবনাকেই শেষ করে দিচ্ছে।

    এদিকে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগের পক্ষ থেকেও সম্প্রতি গাজায় সহিংসতা বন্ধ এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়েছে। বেশিরভাগ সংস্থাই দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষে মত দিয়েছে- যার অর্থ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি ইসরাইলের নিরাপত্তাও নিশ্চিত থাকবে।

    বিশ্লেষকদের মতে, ইসরাইলের এই ধরনের কূটনৈতিক বাধা শুধু মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়াচ্ছে না বরং আন্তর্জাতিক সমর্থন হারানোর পথও তৈরি করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.