Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাজ্য প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য: স্টারমার
    আন্তর্জাতিক

    যুক্তরাজ্য প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য: স্টারমার

    সিভি ডেস্কজুন 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার ঘোষণা দিয়েছেন, বিশ্বে ক্রমবর্ধমান অস্থিরতা ও রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষাপটে দেশকে ‘যুদ্ধের জন্য প্রস্তুত’ করতে হবে।

    গ্লাসগোতে এক শিল্পপ্রতিষ্ঠানে বক্তব্যকালে তিনি জানান, নতুন প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে যুক্তরাজ্য ১২টি আক্রমণাত্মক সাবমেরিন নির্মাণ করবে। পাশাপাশি পারমাণবিক ও অন্যান্য অস্ত্রে বিলিয়ন পাউন্ড বিনিয়োগের পরিকল্পনাও তুলে ধরেন।

    তিনি আরো বলেন, “আমরা এখন যে হুমকির মুখে আছি, তা স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে তাৎপর্যপূর্ণ, তাৎক্ষণিক ও অনিশ্চিত। ইউরোপে যুদ্ধ, পারমাণবিক ঝুঁকি, সাইবার হামলা, ব্রিটিশ জলসীমা ও আকাশে রাশিয়ার আগ্রাসন-সবই এর প্রমাণ।”

    তিনি আরো উল্লেখ করেন, “সংঘাত প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া।”

    পেছনে ইউক্রেন যুদ্ধ, সামনে সামরিক রূপান্তর-

    স্টারমারের ঘোষণাটি এসেছে এমন সময়ে, যখন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নতুন মোড় নিচ্ছে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের ড্রোন হামলায় চারটি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েক ঘণ্টা পরই এই ঘোষণা দেন তিনি।

    প্রতিরক্ষা কৌশল পর্যালোচনার দায়িত্বে রয়েছেন সাবেক ন্যাটো মহাসচিব জর্জ রবার্টসন। এ পর্যালোচনায় উঠে এসেছে কয়েকটি বড় পরিকল্পনা:

    • ৭ হাজার দূরপাল্লার অস্ত্র সংগ্রহ
    • নতুন সাইবার কমান্ড গঠন
    • ডিজিটাল সক্ষমতায় ১ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ
    • ড্রোন নির্মাণ ও গোলাবারুদ মজুত বাড়ানো
    • সেনাবাহিনীর আবাসন খাতে ১.৫ বিলিয়ন পাউন্ড ব্যয়

    এই বিনিয়োগ সেনাবাহিনীতে নতুন সদস্য নিয়োগ ও বিদ্যমানদের ধরে রাখার হার বাড়াতে সাহায্য করবে। কারণ, বর্তমানে ব্রিটিশ সেনাবাহিনীর জনবল নেপোলিয়নের সময়ের পর সবচেয়ে কম।

    অর্থায়ন ও বৈশ্বিক জোটের অংশীদারিত্ব-

    স্টারমার জানান, প্রতিরক্ষা বাজেট জিডিপির ২.৫ শতাংশে উন্নীত করা হবে। অর্থের সংস্থান হবে আংশিকভাবে বিদেশি সাহায্যের বাজেট হ্রাসের মাধ্যমে। তবে জিডিপির ৩ শতাংশে পৌঁছানোর জন্য নির্দিষ্ট সময়সীমা এখনও নির্ধারিত নয়।

    যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে ‘AUKUS’ জোটের অংশ হিসেবে তৈরি হবে নতুন সাবমেরিন। এর মাধ্যমে মূলত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনা প্রভাব প্রতিরোধ করাই লক্ষ্য।

    সরকার বলছে, এটি ইউরো-আটলান্টিক অঞ্চলে “প্রতিরোধ ও প্রতিরক্ষার বড় পরিবর্তনের” সূচক।

    যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর ইঙ্গিত-

    স্টারমার ন্যাটো ও ট্রান্স-আটলান্টিক সম্পর্কের প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তবে পর্যালোচনায় পারমাণবিক অস্ত্রবাহী যুদ্ধবিমান কেনার প্রস্তাবও রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি আমেরিকার পারমাণবিক ছায়া থেকে বেরিয়ে আসার ইঙ্গিত।

    সাবেক সেনা কর্মকর্তা ও লিবারেল ডেমোক্র্যাট এমপি মাইক মার্টিন বলেন, “এই কৌশল স্পষ্ট করে দেয়, যুক্তরাজ্য আর শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারছে না। পারমাণবিক বোমাবাহী যুদ্ধবিমান কেনার পরিকল্পনা সেই সংশয়কে আরও পোক্ত করছে।”

    প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রতি দশকে একবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা কৌশল পর্যালোচনা হয়। সর্বশেষ ২০২১ সালে পর্যালোচনাটি হয় এবং ২০২৩ সালে তা হালনাগাদ হয়। এবারের কৌশল ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের অংশ হিসেবেও দেখা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.