Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় হামাসের বোমা হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত
    আন্তর্জাতিক

    গাজায় হামাসের বোমা হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত

    এফ. আর. ইমরানজুন 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: আইডিএফের ওয়েবসাইট
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় হামাসের পেতে রাখা বোমার বিস্ফোরণে তিন ইসরায়েলি সেনা নিহত এবং দুজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে।

    নিহত সেনারা হলেন কমব্যাট মেডিক স্টাফ সার্জেন্ট লিওর স্টেইনবার্গ (২০), কমব্যাট মেডিক স্টাফ সার্জেন্ট ওফেক বারহানা (২০) এবং স্কোয়াড কমান্ডার স্টাফ সার্জেন্ট ওমর ভ্যান গেলডার (২২)। তারা আইডিএফ-এর নবম আরমার্ড ব্যাটালিয়নের একটি প্লাটুনের সদস্য হিসেবে বিশেষ অভিযানে অংশ নিচ্ছিলেন।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গাজায় নতুন করে হামলা শুরুর পর এটি একদিনে তাদের সবচেয়ে বড় ক্ষতির ঘটনা। প্রাথমিক তদন্তে জানা গেছে সেনারা হামভি জিপে করে একটি ত্রুটিযুক্ত সাঁজোয়া যানে (এপিসি) লাগা আগুন নেভাতে যাচ্ছিলেন। জাবালিয়া থেকে ফেরার পথে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে।

    আহত দুই সেনা এখনো পুরোপুরি সুস্থ নন। উদ্ধারকারী দলকে বোমাবিষ্ট এলাকা থেকে তাদের বের করে আনতে জটিল ও দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। সেনারা জানতেন তাদের আশপাশে আরও বোমা পেতে রাখা আছে। পরে নিরাপদে বের হতে সেনারা কয়েক দফা গুলি চালায়।

    আইডিএফ-এর তদন্তে রাস্তার দুপাশে আরও ২০টি প্রস্তুতকৃত বোমা শনাক্ত হয়েছে। তবে সেগুলো বিস্ফোরিত না হওয়ার কারণ এখনো অস্পষ্ট। আইডিএফ তদন্ত চালিয়ে জানার চেষ্টা করছে কীভাবে হামাস সেনাবাহিনীর ব্যবহৃত সড়ক চিহ্নিত করে এই ফাঁদ পেতেছিল।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

    ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলায় ১,২০০ ইসরায়েলি নিহত এবং ২৫০ জন জিম্মি হওয়ার পর থেকে ইসরায়েল গাজায় নির্বিচারে পাল্টা হামলা চালাচ্ছে। এতে ৫৪,৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং নারী ও শিশু। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ-এর তথ্যানুযায়ী ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৮৬১ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.