Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারত-মিয়ানমার সীমান্তে উত্তেজনা তুঙ্গে
    আন্তর্জাতিক

    ভারত-মিয়ানমার সীমান্তে উত্তেজনা তুঙ্গে

    এফ. আর. ইমরানজুন 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ২০২৪ সালে জান্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে বড় জয় পেয়েছিল মিয়ানমারের জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলো। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারত-মিয়ানমার সীমান্তে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে মিয়ানমারের পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)-এর অংশ পা কা ফায়ের (পিকেপি) ১০ সদস্যকে ভারতীয় সেনাবাহিনীর গুলি করে হত্যার ঘটনায়। ১৪ মে ভারতের মণিপুর রাজ্যের সীমান্তবর্তী চান্দেল জেলায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন কিশোরও ছিলেন। ঘটনায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে মিয়ানমারের প্রতিরোধ আন্দোলনে ও সীমান্তজুড়ে ছড়িয়ে থাকা শরণার্থীদের মধ্যে।

    তামু জেলার প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের রক্তমাখা মরদেহগুলো ত্রিপলের ওপর সারি করে রাখা ছিল। সেগুলো কালো হয়ে ফুলে উঠেছে, মাছি ঘুরছে। প্রস্তুতি চলছিল গণচিতায় সেগুলো দাহ করার। এমন বীভৎস ছবি পূর্বে কখনো দেখা যায়নি বলে জানান স্থানীয়রা।

    পিকেপি সদস্য থিডা (ছদ্মনাম) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে জানিয়েছে, “যোদ্ধাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তবে শরণার্থীরা বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাঁরা সবাই এখন অনিরাপদ বোধ করছেন।”

    ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে সেনাশাসনের বিরুদ্ধে গড়ে ওঠা জাতীয় ঐক্যের সরকার (এনইউজি) ও তাদের সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ভারতের এক ধরনের নীরব বোঝাপড়া চলছিল। দুই পক্ষই পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর রীতি অনুসরণ করত বলে বিশ্লেষকদের অভিমত।

    কিন্তু ১৪ মে’র ঘটনায় সেই বোঝাপড়ার ইতি ঘটেছে বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা। এতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে আশ্রয় নেওয়া হাজারো মিয়ানমারীয় শরণার্থী আতঙ্কে রয়েছেন। সীমান্তজুড়ে অবস্থান করা বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা।

    প্রশিক্ষণে পিডিএফের সদস্যরা। ছবি: ইরাবতী

    ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড দাবি করেছে, ১৪ মে সীমান্তবর্তী নিউ সামতাল এলাকায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন চালানো হয়। এতে বন্দুকযুদ্ধে ১০ সশস্ত্র ব্যক্তি নিহত হন। পরে তাঁদের কাছ থেকে ৭টি একে-৪৭ রাইফেল ও একটি রকেটচালিত গ্রেনেড লঞ্চার উদ্ধার করা হয়েছে।

    কিন্তু এনইউজি দাবি করেছে, তাদের সদস্যরা ভারতের ভেতরে কোনো সংঘর্ষে জড়াননি। বরং ভারতীয় বাহিনী তাঁদের বন্দি করে বিনা বিচারে হত্যা করেছে। পিকেপি নেতা থিডা বলেন, “আমাদের প্রতিটি পদক্ষেপ সম্পর্কে ভারতীয় সেনাদের জানানো হয়েছিল। ১২ মে তাঁরা নতুন ক্যাম্পের অবস্থান নিজেরাই দেখে গিয়েছিলেন।”

    এক দশক ধরে নয়াদিল্লিকে মিয়ানমার নীতিতে পরামর্শ দিয়ে আসা এক সাবেক ভারতীয় সরকারি কর্মকর্তা আল–জাজিরাকে জানিয়েছে, “এই হত্যাকাণ্ডগুলো ব্যাখ্যা করা কঠিন। এটা এমন কিছু, যা নিয়মের বাইরে গিয়ে ঘটেছে।” তিনি বলেন, সেনারা কি আগাম পদক্ষেপ নিয়েছে, নাকি এটি ছিল পাল্টা হামলা- তা স্পষ্ট নয়।

    অন্যদিকে, ১৬ মে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, “সীমান্তে বেড়া নির্মাণের কাজে নিয়োজিত টহলদার সেনারা গুলিবর্ষণের শিকার হন এবং পাল্টা জবাবে ছদ্মবেশে থাকা ১০ জনকে হত্যা করা হয়।”

    ২১ মে পর্যন্ত সরকারিভাবে নিহতদের পিকেপির সদস্য বলে শনাক্ত করা হয়নি। এতে করে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।

    মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারতের বিষয়ে গবেষক অংশুমান চৌধুরী মনে করেন, এই হত্যাকাণ্ড সীমান্ত এলাকায় ভারত ও মিয়ানমারের বিদ্রোহীদের মধ্যকার অলিখিত সংঘর্ষ-বিধি বদলে দিতে পারে। তিনি বলেন, “(মিয়ানমারের) অন্য বিদ্রোহী গোষ্ঠীগুলোও এ ঘটনা খুব মনোযোগ দিয়ে লক্ষ করছে। এ ধরনের ঘটনা খুব দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।”

    তিনি আরও বলেন, “এটি বোধগম্য নয় এবং যেকোনো দৃষ্টিকোণ থেকেই এটি হওয়া উচিত ছিল না।”

    জান্তাবিরোধী লড়াইয়ে অংশ নেওয়া বিদ্রোহী যোদ্ধাদের বেশির ভাগ হলো তরুণ। ছবি: রয়টার্স

    ভারত গত বছর প্রথমবারের মতো ভারত-মিয়ানমার সীমান্তের অবাধ চলাচল নীতি বাতিলের সিদ্ধান্ত নেয়। এরপর সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জোর দেয় নয়াদিল্লি। এতে হতবাক হয়ে পড়ে উত্তর-পূর্ব ভারতের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো, যারা বহু প্রজন্ম ধরে সীমান্ত পেরিয়ে যাতায়াত করে আসছিল।

    অমিত শাহের ভাষ্যমতে, কাঁটাতারের বেড়া অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করবে এবং মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলের জনসংখ্যাগত কাঠামো অক্ষুণ্ন রাখবে। কিন্তু পর্যবেক্ষকদের মতে, এই পদক্ষেপ জাতিগত উত্তেজনাকেই উসকে দিয়েছে।

    ২০২৩ সালের মে মাসে মণিপুরে মেইতেই ও কুকি-নাগা সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে ২৫০ জনের বেশি নিহত হন এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হন। অভিযোগ রয়েছে, রাজ্য সরকার মেইতেই জনগণের মধ্যে নিজেদের প্রভাব জোরদারের চেষ্টা করেছে, যদিও সরকার তা অস্বীকার করেছে।

    থিডা বলেন, “প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে আমরা নিরাপদ বোধ করতাম। কিন্তু এ ঘটনার পর আমরা চরম উদ্বেগে আছি। আমরা জানি, ভারতীয় সেনারা আবারও এমন ঘটনা ঘটাতে পারে।”

    তিনি আরও বলেন, “সেনা অভ্যুত্থানের পর এই চার বছরে এমন ঘটনা কখনো ঘটেনি। কিন্তু এখন ঘটেছে। প্রথমবার যখন এমন ঘটনা ঘটেছে, তার মানে দ্বিতীয়বার বা তৃতীয়বারও ঘটতে পারে। এটাই সবচেয়ে বড় ভয়।”

    ১৪ মে’র হত্যাকাণ্ড শুধু একটি সংঘর্ষ নয় বরং তা ভারত-মিয়ানমার সীমান্ত এলাকায় দীর্ঘদিনের বোঝাপড়ার ওপর বড় আঘাত। এতে সীমান্তবর্তী গোষ্ঠীগুলো, বিদ্রোহী সংগঠন এবং হাজার হাজার শরণার্থী- সবার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। পরবর্তী পদক্ষেপে উভয় দেশের সেনা ও কূটনীতিকদের আচরণ নির্ধারণ করবে সীমান্তে উত্তেজনা আরও বাড়বে, নাকি নতুন বোঝাপড়ার পথে এগোবে। বর্তমান পরিস্থিতিতে সতর্কতা, স্বচ্ছতা ও কূটনৈতিক সংবেদনশীলতা প্রয়োজনীয় হয়ে উঠেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.