Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজা সংকটে বিশ্বজুড়ে বার্তা দিতে সমুদ্রে গ্রেটা থুনবার্গ
    আন্তর্জাতিক

    গাজা সংকটে বিশ্বজুড়ে বার্তা দিতে সমুদ্রে গ্রেটা থুনবার্গ

    এফ. আর. ইমরানজুন 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গাজায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ নিয়ে জাহাজযাত্রা গ্রেটা থুনবার্গ। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জলবায়ু আন্দোলনের অগ্রপথিক গ্রেটা থুনবার্গ এবার গাজায় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এগিয়েছেন নজিরবিহীনভাবে। ইতালির কাতানিয়া থেকে একটি ত্রাণবাহী জাহাজে চড়ে তিনি রওনা হয়েছেন গাজার উদ্দেশে- যেখানে সমুদ্রপথে প্রবেশাধিকার দিতে বরাবরই অস্বীকৃতি জানিয়ে এসেছে ইসরায়েল। সূত্র: সিএনএন

    গ্রেটা থুনবার্গ বর্তমানে ২২ বছর বয়সী হলেও বিশ্ব তাকে চেনে সেই ১৫ বছরের কিশোরী হিসেবে। যিনি ২০১৮ সালে সুইডিশ পার্লামেন্টের সামনে জলবায়ু নিয়ে একক অবস্থান নিয়ে শুরু করেন এক বৈশ্বিক আন্দোলন। আজ তিনি শুধু পরিবেশ নয় বরং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধেও সক্রিয় কণ্ঠস্বর।

    ‘মাদলিন’ নামের জাহাজটি আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন পরিচালিত। এটি গত রোববার ইতালির কাতানিয়া থেকে রওনা দিয়েছে। জাহাজে রয়েছে খাদ্য, ওষুধ ও শিশুদের জন্য জরুরি ত্রাণসামগ্রী। গ্রেটার সঙ্গে আছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান, মার্কিন সাবেক সামরিক কর্নেল অ্যান রাইট, ইহুদি মানবাধিকারকর্মী জোহার চ্যাম্বারল্যাইন রেজেভ এবং ডাচ চলচ্চিত্র নির্মাতা লিয়াম কানিংহাম।

    ইতোমধ্যে জাহাজটি ভূমধ্যসাগরের সিসিলির কাছাকাছি অবস্থানে পৌঁছেছে। তাদের লক্ষ্য স্পষ্ট: অবরুদ্ধ গাজাবাসীর হাতে সরাসরি ত্রাণ পৌঁছে দেওয়া।

    ফ্রিডম ফ্লোটিলার অতীত ত্রাণ প্রচেষ্টাগুলো প্রায়ই ইসরায়েলের বাধার মুখে পড়েছে। মাত্র এক মাস আগেই- (২ মে) একটি জাহাজ মাল্টার উপকূলে পৌঁছালে ইসরায়েলি ড্রোন হামলায় তা ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়। সেকথা মাথায় রেখেই গ্রেটা এবার রওনা হয়েছেন, জেনেও যে তিনি চূড়ান্ত অনিশ্চয়তার দিকে এগোচ্ছেন।

    সংবাদ সম্মেলনে গ্রেটা বলেন, “আমরা এটা করছি। পরিণতি কী হবে, জানি না। কিন্তু এটা না করলে মানবতা ব্যর্থ হবে। এই যাত্রা যতই ভয়ংকর হোক না কেন, সরাসরি সম্প্রচারিত গণহত্যার চেয়ে ভয়ংকর কিছু নয়।”

    গ্রেটার এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে দৃষ্টি কাড়ছে। জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “গাজার জনগণ জরুরি মানবিক সহায়তার জন্য হাহাকার করছে। এই মিশন হচ্ছে এক প্রতীকী ও মানবিক পদক্ষেপ। ইসরায়েলকে অবশ্যই সহিংসতা ও হামলা থেকে বিরত থাকতে হবে।”

    জাতিসংঘ আরও স্পষ্ট করেছে, তারা গ্রেটার মতো মানবিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে ইসরায়েলের দায়িত্ব স্মরণ করিয়ে দিতে চায়। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এবং বিভিন্ন মানবিক সংস্থা জাহাজের নিরাপদ যাত্রার পক্ষে অবস্থান নিয়েছে।

    গ্রেটা বরাবরই রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রতিরোধের মুখে নিজের অবস্থান স্পষ্ট করে এসেছেন। জলবায়ু আন্দোলনের কারণে তিনি বারবার বিতর্কের মুখে পড়েছেন, ভিন্নমতের মানুষদের কটাক্ষের শিকার হয়েছেন। তবু কোনো কিছুই তাকে থামাতে পারেনি।

    গাজায় ইসরায়েলি অভিযানে মৃতের সংখ্যা পেরিয়েছে ৩৫ হাজার- এর মধ্যে নারী ও শিশুর সংখ্যাই প্রায় দুই-তৃতীয়াংশ। জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংস্থা এই অবরোধ ও দমননীতি মানবিক বিপর্যয়ের পর্যায়ে নিয়ে গেছে বলে মন্তব্য করেছে। সেই প্রেক্ষাপটে গ্রেটার সমুদ্রপথে এই অভিযান নতুন মাত্রা যোগ করছে।

    বর্তমানে এই অভিযানের প্রতিটি মুহূর্ত বিশ্ব গণমাধ্যম ও আন্তর্জাতিক সংগঠনগুলোর নিবিড় নজরদারিতে রয়েছে। জাহাজটি সফলভাবে গাজা উপকূলে পৌঁছতে পারবে কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

    বিশ্লেষকদের মতে, এই যাত্রা একাধারে মানবিক সহায়তা, রাজনৈতিক প্রতিবাদ এবং আন্তর্জাতিক সচেতনতা তৈরির এক জোরালো মাধ্যম। যদি গ্রেটা ও তার সঙ্গীরা নিরাপদে গাজায় পৌঁছতে পারেন। তবে তা অবরুদ্ধ অঞ্চলগুলোতে মানবিক সহায়তার পথে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.