Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » হজের খুতবায় যা বলা হলো
    আন্তর্জাতিক

    হজের খুতবায় যা বলা হলো

    হাসিব উজ জামানUpdated:জুন 5, 2025জুন 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    হজের খুতবায় যা বলা হলো
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রতি বছরের মতো এবারও লাখো মুসলমান জড়ো হয়েছেন পবিত্র আরাফাতের ময়দানে। আজ ৯ জিলহজ, হজের মূল দিন। এই দিনেই আরাফার ময়দানে দাঁড়িয়ে মুসলিম উম্মাহর উদ্দেশে প্রদান করা হয় হজের খুতবা। মসজিদে নামিরা থেকে এই খুতবা দেন মসজিদুল হারামের খতিব এবং সৌদি আরবের শীর্ষ আলেম শায়খ ড. সালেহ বিন হুমাইদ।

    লাখো মানুষের জমায়েতে শায়খ সালেহ খুতবায় তুলে ধরেন আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্য, খাঁটি ঈমান, আত্মশুদ্ধি ও মানবতার বার্তা। তিনি বলেন, “আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য। আমাদের উচিত গুনাহ থেকে ফিরে আসা এবং পরিপূর্ণ ঈমানদার হিসেবে জীবন গড়া।” তিনি আরও বলেন, যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তাঁদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত।

    খুতবায় তিনি হজের গুরুত্বের পাশাপাশি ইসলামের মৌলিক বিষয়গুলোর কথা স্মরণ করিয়ে দেন—আল্লাহর একত্বে বিশ্বাস, নামাজ, রোজা, জাকাত এবং সামর্থ্যবানদের জন্য হজ পালন। তাঁর ভাষায়, “ইসলাম হলো আল্লাহর একত্বে বিশ্বাস এবং নিরন্তর তাঁর ইবাদতের চর্চা।” তিনি জোর দেন সমাজে ভ্রাতৃত্ব, আত্মীয়তার বন্ধন ও পারস্পরিক সহানুভূতির ওপর।

    বিশ্ব মুসলিমের বর্তমান বাস্তবতা থেকেও তিনি মুখ ফিরিয়ে নেননি। ফিলিস্তিনের মজলুম মুসলিমদের জন্য দোয়া করে তিনি বলেন, “হে আল্লাহ, আপনি ফিলিস্তিনের মুসলিমদের হেফাজত করুন, তাদের শত্রুদের ওপর সাহায্য করুন।”

    বিশ্বের কোটি কোটি মুসলমান যেন এই খুতবার বার্তা বুঝতে পারেন, সে লক্ষ্যেই সৌদি সরকার প্রায় ৩৫টি ভাষায়—বাংলা, ইংরেজি, চাইনিজ, রুশ, তুর্কি, ফরাসি, তামিল, রোহিঙ্গা ও পশতুসহ—এর অনুবাদ সম্প্রচার করেছে।

    এই মহান দিনে হাজিরা সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন আরাফাতের ময়দানে। তারা একত্রে আদায় করবেন জোহর ও আসরের নামাজ এবং ব্যস্ত থাকবেন দোয়া, ইস্তিগফার ও আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশে। এরপর তাঁরা রওনা হবেন মুযদালিফার পথে, যেখানে খোলা আকাশের নিচে রাত কাটিয়ে একত্রে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন।

    পরদিন ফজরের নামাজ শেষে হাজিরা যাবেন মিনায়। সেখানেই শয়তান প্রতীকী রূপে চিহ্নিত ‘জামারাতে’ পাথর নিক্ষেপ করবেন—যা হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

    এই দিনটি শুধু আনুষ্ঠানিকতা নয়—এটি আত্মশুদ্ধি, আত্মসমর্পণ আর আল্লাহর সান্নিধ্য লাভের এক অপূর্ব সুযোগ। আরাফার ময়দানের খুতবা তাই শুধু হাজিদের জন্য নয়, বরং বিশ্ব মুসলিমের জন্যও এক মহামূল্যবান শিক্ষা ও দিকনির্দেশনা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.