Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইতালিতে নাগরিকত্ব ও শ্রমিক অধিকার নিয়ে গণভোট: কী থাকছে পরিবর্তনে?
    আন্তর্জাতিক

    ইতালিতে নাগরিকত্ব ও শ্রমিক অধিকার নিয়ে গণভোট: কী থাকছে পরিবর্তনে?

    সিভি ডেস্কজুন 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইতালিতে নাগরিকত্ব আইন শিথিল এবং শ্রমিকদের অধিকার সংক্রান্ত আইন আরও শক্তিশালী করার লক্ষ্যে দুই দিনব্যাপী গণভোট শুরু হয়েছে। আজ রোববার এবং আগামীকাল সোমবার নাগরিকরা এ ভোটে অংশ নিচ্ছেন।

    এই গণভোটের আয়োজনের মূল প্রেক্ষাপট হলো—নাগরিকত্বের জন্য আবেদনের সময়সীমা কমিয়ে ১০ বছর থেকে ৫ বছরে নামিয়ে আনা এবং কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার আরও জোরদার করা।

    এএফপি জানিয়েছে, গণভোটে উত্থাপিত সংস্কার প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন কট্টর-ডানপন্থি সরকার। তারা ভোটারদের এসব প্রস্তাবের বিরুদ্ধে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে।

    নাগরিকত্ব আইনে পরিবর্তনের প্রস্তাব

    বর্তমানে ইতালিতে নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে, যদি কোনো ইতালীয় নাগরিকের সঙ্গে রক্ত বা বৈবাহিক সম্পর্ক না থাকে বা আবেদনকারী ইউরোপীয় ইউনিয়নের নাগরিক না হন, তাহলে তাকে ১০ বছর ইতালিতে বসবাস করতে হয়। প্রস্তাব অনুযায়ী, এই সময়সীমা ৫ বছরে নামিয়ে আনার কথা বলা হয়েছে। জার্মানি ও ফ্রান্সে ইতোমধ্যে এই নিয়ম চালু আছে।

    তৃণমূল পর্যায়ে ইতালির কয়েকটি এনজিওর নেতৃত্বে এ নিয়ে জোরালো প্রচারণা চালানো হয়। জনপ্রিয়তা পাওয়া এই আন্দোলনের ফলে সরকার গণভোট আয়োজন করতে বাধ্য হয়। মধ্যম-বামপন্থি ডেমোক্র্যাটিক পার্টিও এ প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে।

    সমর্থকদের দাবি, প্রস্তাবটি পাস হলে অন্তত ২৫ লাখ মানুষ উপকৃত হবেন। তবে সরকার বলছে, ইতালির বর্তমান নাগরিকত্ব প্রক্রিয়া যথেষ্ট উন্নত। প্রধানমন্ত্রী মেলোনি বলেন, “আমরা ইউরোপে সবচেয়ে বেশি নাগরিকত্ব দেওয়া দেশের একটি। ২০২৩ সালে ইতালির নাগরিকত্ব পেয়েছেন ২ লাখ ১৩ হাজার ৫০০ জন, যা ২০২০ সালের তুলনায় প্রায় দ্বিগুণ।”

    তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা নাগরিকদের মধ্যেই ৯০ শতাংশ ইতালির নাগরিকত্ব পেয়েছেন। এদের মধ্যে আলবেনিয়া ও মরক্কোর মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। এরপর রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল।

    তবে নাগরিকত্বের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বিধান এখনো অপরিবর্তিত থাকছে। কোনো বিদেশি অভিভাবক যদি ইতালিতে সন্তান জন্ম দেন, তবুও সেই সন্তান ১৮ বছর বয়সের আগে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে না।

    শ্রমিক অধিকার রক্ষায় চারটি নতুন প্রস্তাব

    এই গণভোটে নাগরিকত্ব ইস্যুর পাশাপাশি শ্রমিক অধিকার রক্ষায় আরও চারটি আইন সংস্কারের প্রস্তাব উঠেছে। মূলত যারা কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার, ছাঁটাইয়ের শিকার বা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন—তাদের সুরক্ষা নিশ্চিত করাই এ প্রস্তাবগুলোর মূল উদ্দেশ্য।

    এই প্রচেষ্টা চালিয়েছে বামপন্থি ট্রেড ইউনিয়ন সিজিআইএল। সংগঠনটির মহাসচিব মরিজিও ল্যানদিনি জানান, “আমরা চাই এমন একটি সংস্কৃতি, যেখানে কর্মীর স্বার্থ আগে বিবেচনা করা হবে, ব্যবসা প্রতিষ্ঠানের নয়।”

    ডেমোক্র্যাটিক পার্টিও এসব প্রস্তাবের পক্ষে রয়েছে, যদিও অতীতে ক্ষমতায় থাকাকালে তাদের পাস করা কিছু আইন এখন সংস্কারের আওতায় আনা হয়েছে।

    ভোটের নিয়ম ও রাজনৈতিক প্রেক্ষাপট

    ইতালির সংবিধান অনুযায়ী, কমপক্ষে পাঁচ লাখ ভোটারের স্বাক্ষর থাকলে সরকার বাধ্য হয় গণভোট আয়োজন করতে। ভোটে পাস হওয়ার জন্য প্রয়োজন অন্তত ৫০ শতাংশ ভোটারের ‘হ্যাঁ’ ভোট এবং মোট ভোটের ‘ফিফটি পারসেন্ট প্লাস ওয়ান’ সমর্থন।

    সরকার ও মেলোনির জোট ভোটারদের এই গণভোট বর্জনের পরোক্ষ আহ্বান জানিয়ে আসছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.