Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রাশিয়ার চোখে এখন সবচেয়ে বড় শত্রু কে?
    আন্তর্জাতিক

    রাশিয়ার চোখে এখন সবচেয়ে বড় শত্রু কে?

    সিভি ডেস্কজুন 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পুতিন রেড স্কোয়ারে একজন উত্তর কোরিয়ার কর্মকর্তাকে আলিঙ্গন করছেন।
    পুতিন রেড স্কোয়ারে একজন উত্তর কোরিয়ার কর্মকর্তাকে আলিঙ্গন করছেন।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাশিয়ার চোখে সবচেয়ে বড় শত্রু আর যুক্তরাষ্ট্র নয়। ১৩ বছর পর এই তালিকায় বড় পরিবর্তন এনেছে দেশটির স্বাধীন জনমত জরিপ সংস্থা লেভাদা সেন্টার।

    জরিপে দেখা গেছে, রুশ নাগরিকদের মাত্র ৪০ শতাংশ এখন যুক্তরাষ্ট্রকে প্রধান শত্রু মনে করে। গত বছরের তুলনায় এই সংখ্যা ৩৬ শতাংশ কম। গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমে যাওয়ার পেছনে অন্যতম কারণ হতে পারে ইউক্রেন যুদ্ধ ঘিরে হোয়াইট হাউজের সাম্প্রতিক কূটনৈতিক কৌশল এবং ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রত্যাবর্তন।

    অন্যদিকে, এখন রাশিয়ার সবচেয়ে বড় শত্রু হিসেবে উঠে এসেছে জার্মানির নাম। জরিপ অনুযায়ী, ৫৬ শতাংশ রুশ নাগরিক জার্মানিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখছেন। এরপর রয়েছে যুক্তরাজ্য (৪৯ শতাংশ) এবং ইউক্রেন (৪৩ শতাংশ)।

    ২০২২ সালের আগে জার্মানিকে শত্রু মনে করতেন মাত্র ১৬ শতাংশ রুশ। তবে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ দায়িত্ব নেওয়ার পর থেকে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। ইউক্রেনকে ভারী অস্ত্র সহায়তা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের হুমকি রাশিয়ার ভেতরে চাপ তৈরি করেছে।

    রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, “জার্মানি এখন সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে। তারা আবার ইতিহাসের সেই ধ্বংসাত্মক পথে হাঁটছে।”

    জরিপে আরও দেখা গেছে, রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দেশ হিসেবে বেলারুশ, চীন, কাজাখস্তান, ভারত এবং উত্তর কোরিয়ার নাম উঠে এসেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.