Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরাইলি হামলায় নিহত আরও ৬০ ফিলিস্তিনি
    আন্তর্জাতিক

    ইসরাইলি হামলায় নিহত আরও ৬০ ফিলিস্তিনি

    হাসিব উজ জামানজুন 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার দিনভর চালানো বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ৩৮৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সন্ধ্যায় এক বিবৃতিতে এসব তথ্য জানায়।

    ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের এই সামরিক অভিযান দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। এখন পর্যন্ত এই সংঘাতে গাজায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯২৭ জনে, আহত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ২২৭ জনেরও বেশি মানুষ।

    এই রক্তক্ষয়ের শুরু ২০২৩ সালের ৭ অক্টোবর, যখন হামাস হঠাৎ ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে গুলি চালিয়ে ১,২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। সেই ঘটনার প্রতিক্রিয়াতেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। প্রথম দফায় ১৫ মাস ধরে চলে লাগাতার হামলা, যার চাপ কিছুটা কমে যুদ্ধবিরতির মাধ্যমে।

    তবে যুদ্ধবিরতি বেশিদিন স্থায়ী হয়নি। ১৮ মার্চ থেকে আবার শুরু হয় দ্বিতীয় দফার অভিযান, যেখানে নতুন করে প্রাণ হারিয়েছে আরও ৪,৬৪৯ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় ১৪,৫৭৪ জন।

    এদিকে হামাসের হাতে থাকা ২৫১ জন জিম্মির মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত আছেন বলে ধারণা করছে ইসরায়েল। তাদের উদ্ধারে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আইডিএফ।

    যুদ্ধ বন্ধে বহুবার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক শক্তি। ইসরায়েলের বিরুদ্ধে ইতোমধ্যে আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগও গিয়েছে। তবুও প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন, হামাসকে নিশ্চিহ্ন করা এবং সব জিম্মি মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

    সম্প্রতি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির একটি নতুন প্রস্তাব দিলেও হামাস তা এখনও গ্রহণ করেনি। ফলে গাজার আকাশে এখনও বোমার শব্দ, ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা আর্তনাদ থামছে না।

     

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.