Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গোপনে ইসরায়েলে তেল পাঠাচ্ছে মুসলিম দেশ আজারবাইজান
    আন্তর্জাতিক

    গোপনে ইসরায়েলে তেল পাঠাচ্ছে মুসলিম দেশ আজারবাইজান

    হাসিব উজ জামানজুন 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত বছর ঘোষণা দিয়েছিল মুসলিম দেশ আজারবাইজান—দখলদার ইসরায়েলের কাছে আর তেল বিক্রি করবে না। কিন্তু বাস্তবতা ভিন্ন। একদিকে প্রকাশ্যে সেই ঘোষণা, অন্যদিকে গোপনে সেই ইসরায়েলেই পাম্প করে যাচ্ছে তেল!

    ইসরায়েলি পত্রিকা হারেৎজ জানিয়েছে, আজারবাইজান ইসরায়েলকে নিশ্চয়তা দিয়েছে যে, তাদের মধ্যে জ্বালানিভিত্তিক কৌশলগত সম্পর্ক আগের মতোই চলবে। তেল সরবরাহ বন্ধ হচ্ছে না—এই আশ্বাসে আশ্বস্ত ইসরায়েল।

    বিষয়টি এমন নয় যে, সবকিছু খোলাখুলি চলছে। আজারবাইজান গত বছর তুরস্কের চাপে পড়ে ইসরায়েলে তেল বিক্রি বন্ধের ঘোষণা দেয়। এরপর তারা নিজেদের কাস্টমস রেকর্ড থেকেও ইসরায়েলে তেল বিক্রির যাবতীয় তথ্য মুছে ফেলে। তথাকথিত ‘শেষ রপ্তানি’ ছিল ২০২৩ সালের অক্টোবরে। তবে বাস্তবে সে রপ্তানি কখনোই থামেনি।

    তেল এখন যাচ্ছে তৃতীয় দেশের নাম ব্যবহার করে। যেন কেউ বুঝতেই না পারে আসলে কোথা থেকে আসছে এসব জ্বালানি। আর এই গোপন চালানের অন্যতম রুট—তুরস্কের ভেতর দিয়ে যাওয়া পাইপলাইন।

    তুরস্ক অবশ্য বিষয়টি নিয়ে একসময় কঠোর অবস্থান নিয়েছিল। গাজার বিরুদ্ধে ইসরায়েলি বর্বরতায় ক্ষুব্ধ হয়ে গত বছর মে মাসে তুরস্ক তাদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করে। প্রেসিডেন্ট এরদোয়ান তখন বলেছিলেন, মানবিক ত্রাণ দিতেও যাদের বাধা, তাদের সঙ্গে আর সম্পর্ক রাখার সুযোগ নেই।

    তবে এরদোয়ানের এই অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছে তুরস্কের বিরোধী দলগুলো। তাদের দাবি, আজারবাইজানের তেল এখনো তুরস্কের পাইপলাইন দিয়েই যাচ্ছে ইসরায়েলে। ইস্তাম্বুলে আজারবাইজানের রাষ্ট্রীয় তেল কোম্পানির অফিসের সামনে এ নিয়ে প্রতিবাদও হয়েছে।

    তেল সরবরাহ বন্ধ হলে ইসরায়েল বিকল্প ব্যবস্থা নেবে—এমন মন্তব্য করেছে একটি সূত্র। কিন্তু বাস্তবতা হলো, গত বছর ইসরায়েলের মোট তেলের ৩০ শতাংশই এসেছিল আজারবাইজান থেকে। সুতরাং এই সম্পর্ক দুই পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ।

    এখন প্রশ্ন হলো—ঘোষণার মুখোশের আড়ালে যে লেনদেন চলছে, সেটা আদৌ বন্ধ হবে তো?

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.