Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউক্রেনে রাশিয়ার রেকর্ড পরিমাণ ড্রোন হামলা
    আন্তর্জাতিক

    ইউক্রেনে রাশিয়ার রেকর্ড পরিমাণ ড্রোন হামলা

    হাসিব উজ জামানজুন 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাশিয়া ইউক্রেনে নতুন করে ভয়াবহ আক্রমণ চালিয়েছে। কিয়েভসহ বিভিন্ন শহরে রাতভর নিক্ষেপ করেছে রেকর্ডসংখ্যক ড্রোন—মোট ৪৭৯টি। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, এর মধ্যে ৪৬০টি ড্রোন গুলি করে ধ্বংস করা সম্ভব হয়েছে।

    এছাড়া রাশিয়ার ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৯টিও সফলভাবে প্রতিহত করা হয়। তবে এত বড় আক্রমণের পরও প্রাণহানির সংখ্যা তুলনামূলকভাবে কম। প্রাথমিক তথ্যে জানা গেছে, বেশ কয়েকটি অঞ্চলে ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

    এই হামলার মাধ্যমে যুদ্ধবিরতির যে কোনো সম্ভাবনাকে একপ্রকার বাতিলই করে দিল মস্কো। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর রিভনের মেয়র ওলেকসান্ডার ট্রেটিয়াক এটিকে ‘এলাকার ওপর সবচেয়ে বড় আক্রমণ’ বলে উল্লেখ করেছেন।

    সোমবার রাতের হামলার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার ভোরে আবারও কিয়েভ ও ওডেসায় নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এই হামলায় তিনজন নিহত হন এবং একটি প্রসূতি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়।

    এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “এই হামলা প্রমাণ করে রাশিয়া শান্তি আলোচনায় আগ্রহী নয়।” তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক আক্রমণে ব্যবহার হওয়া দুটি ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ায় তৈরি।

    ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাল্টা আক্রমণে তারা রাশিয়ার একটি ইলেকট্রনিক্স কারখানায় হামলা চালিয়েছে, যেখানে ড্রোনের যন্ত্রাংশ তৈরি হতো। হামলার ফলে কারখানাটির কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে বলে রুশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

    এই চলমান সংঘাতে উত্তেজনা নতুন করে তুঙ্গে উঠেছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা এবং পশ্চিমা মিত্রদের সহায়তা—উভয়ই এখন বড় প্রশ্নের মুখে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.