প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। সম্প্রতি চলমান সহিংসতায় দেশটিতে মৃত্যু হয়েছে অন্তত দু’জনের।
স্থানীয় সময় গতকাল বুধবার (১১ জুন) বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। এই সময় সহিংসতায় প্রাণ হারান ২ পুলিশ কর্মকর্তা।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, দেশের অর্থনীতির খারাপ অবস্থার জন্য দেশটির জনগণ বর্তমান প্রেসিডেন্টকে দায়ী করছেন। সেই সঙ্গে তাঁর পদত্যাগের দাবি তুলেছেন সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকরা।
মূলতঃ ইভো মোরালেসকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার পরই দেশটিতে শুরু হয় নজিরবিহীন বিক্ষোভ। পরবর্তী ভোটে তার অংশগ্রহণের সুযোগের দাবিতে রাজপথে নেমে আসেন হাজার হাজার কর্মী-সমর্থক।
এর আগে মঙ্গলবার একই শহরে এক সহিংস সংঘর্ষে কমপক্ষে ১৫ জন ও ২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার লা পাজ এবং মোরালেসের রাজনৈতিক শক্ত ঘাঁটি কোচাবাম্বার মধ্যে সংযোগকারী সড়কের অন্যান্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মোরালেসের সর্মথকরা।

