ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়ায় পাল্লা দিয়ে হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (১৩ জুন) সকালে ইরান থেকে ছোঁড়া হয়েছে একসঙ্গে ১০০টিরও বেশি ড্রোন।
সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই আকাশপথে আসা ড্রোনগুলোকে ভূপাতিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
তীব্র উত্তেজনার মধ্যেই এ হামলার ঘটনা ঘটেছে, যার ফলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

