Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরান-ইসরায়েল উত্তেজনায় তেলের দাম ১০% বৃদ্ধি
    আন্তর্জাতিক

    ইরান-ইসরায়েল উত্তেজনায় তেলের দাম ১০% বৃদ্ধি

    হাসিব উজ জামানজুন 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    তেলের দাম
    বিশ্ববাজারে আবার বাড়ছে তেলের দাম।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের হামলার খবর প্রকাশিত হওয়ার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়ে যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বহুল ব্যবহৃত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুড ও নাইমেক্স লাইট সুইটের দাম ১০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

    বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন সংঘাতে রূপ নিলে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে মধ্যপ্রাচ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই সংকটের প্রভাব বৈশ্বিকভাবে অনুভূত হবে। জ্বালানি তেলের দামের এমন উর্ধ্বগতির ফলে শুধু যানবাহনের জ্বালানি খরচই নয়, খাদ্যপণ্যসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বেড়ে যেতে পারে, যা জনজীবনের ওপর সরাসরি প্রভাব ফেলবে।

    বাজার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বন্দনা ইনসাইটসের প্রতিষ্ঠাতা বিশ্লেষক বন্দনা হরি। তিনি জানান, “এটি একটি বিস্ফোরক পরিস্থিতি। যদিও ২০২৩ সালের এপ্রিল ও অক্টোবরে ইসরায়েল ও ইরান একে অপরকে লক্ষ্য করে সরাসরি হামলা চালালেও তা দ্রুত নিয়ন্ত্রণে আসেছিল।” তিনি সতর্ক করে আরও বলেন, “বর্তমান পরিস্থিতি যদি বড় পরিসরের যুদ্ধে রূপ নেয়, তাহলে তা মধ্যপ্রাচ্যের তেল সরবরাহে গুরুতর বিঘ্ন ঘটাতে পারে।”

    চরম পরিস্থিতি সৃষ্টি হলে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে হামলা চালাতে পারে বা জ্বালানি অবকাঠামোয় আঘাত হেনে প্রতিদিনের কয়েক মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ বন্ধ করে দিতে পারে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোর একটি এই প্রণালি, যেখানে দিয়ে বিশ্বজুড়ে ব্যবহৃত প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহ হয়। উত্তরে ইরান এবং দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মাঝে অবস্থিত হরমুজ প্রণালি আরব সাগরের সঙ্গে উপসাগরকে সংযুক্ত করেছে। এই রুটে প্রতিদিন অসংখ্য ট্যাংকার চলাচল করে, যেগুলো মধ্যপ্রাচ্যের প্রধান তেল ও গ্যাস রফতানিকারক দেশগুলো থেকে পণ্য বহন করে বিশ্বের নানা দেশে পৌঁছে দেয়।

    এমএসটি ফাইন্যান্সিয়ালের জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সাউল কাভোনিক জানান, “বর্তমানে বাজারে প্রাথমিকভাবে একটি ঝুঁকিপূর্ণ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে আগামী এক-দুদিনের মধ্যে পরিস্থিতির গতিপথ নির্ধারণ হবে, যার ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে।”

    বিশ্ব রাজনীতির এমন উত্তপ্ত মুহূর্তে তেলের বাজার অস্থির হয়ে উঠেছে। এই পরিস্থিতি কতটা দীর্ঘস্থায়ী হবে, তা নির্ভর করছে ইরান ও ইসরায়েলের পরবর্তী পদক্ষেপের ওপর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.