Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আগুনে পুড়ল ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র
    আন্তর্জাতিক

    আগুনে পুড়ল ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র

    সিভি ডেস্কজুন 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মধ্যপ্রাচ্যের দেশ ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

    ইসরায়েলের চালানো এই হামলার প্রাক্কালেই ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র আগুনে পুড়ে গেছে। নাতাঞ্জের এই পারমাণবিক স্থাপনাটি ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু বলে পরিচিত। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আজ শুক্রবার (১৩ জুন) এই তথ্য জানিয়েছে।

    সংবাদমাধ্যমটি বলছে, ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু বলে পরিচিত নাতাঞ্জে অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাটি শুক্রবার ভয়াবহ আগুনে পুড়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি সিএনএন কর্তৃক যাচাই করে এটি নিশ্চিত করা হয়েছে। একই ধরনের তথ্য দিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও।

    নাতাঞ্জ শহরটি রাজধানী তেহরান থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং সেখানেই রয়েছে ইরানের সবচেয়ে বড় পারমাণবিক স্থাপনা। এটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য অত্যাধুনিক সেন্ট্রিফিউজ তৈরি ও সংযোজনের কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। এই প্রযুক্তির মাধ্যমেই ইউরেনিয়াম পারমাণবিক জ্বালানিতে রূপান্তরিত করা সম্ভব হয়।

    সামাজিক যোগাযোগমাধ্যমের যে ভিডিওগুলো সিএনএন যাচাই করেছে, তাতে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের দিক থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

    ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির ভিডিওতেও দেখা যায়, স্থাপনাটি থেকে আকাশচুম্বী কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। নাসার ফায়ার ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (এফআইআরএমএস) অনুযায়ী, স্থানীয় সময় রাত ২টার কিছু পরে সেখানে আগুনের সূত্রপাত হয়। এখনও পর্যন্ত ইরানি সরকার এই আগুন বা হামলা নিয়ে কোনও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি বলেও জানিয়েছে সিএনএন।

    উল্লেখ্য এর আগে ২০২০ সালের জুলাই মাসে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে একটি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছিল, যা সেসময় ইরানের পারমাণবিক কর্মসূচিতে বড় ধাক্কা দিয়েছিল। সে সময়ও তেহরান ঘটনাটির ব্যাখ্যা দিতে হিমশিম খেয়েছিল।

    মূলত: ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার পর ইরান ধীরে ধীরে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাড়াতে শুরু করে এবং এরপরই এই ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে।

    বিশ্লেষকদের মতে, নাতাঞ্জের এই সাম্প্রতিক অগ্নিকাণ্ড সরাসরি ইসরায়েলের হামলার জেরেই হয়ে থাকতে পারে। কারণ ইরানের পারমাণবিক সক্ষমতা ভেঙে দিতে পরিকল্পিতভাবে রাতের আঁধারে এই হামলা চালিয়েছে ইসরায়েল। তবে বিষয়টি এখনও ইরান আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.