Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জাতিসংঘে ইরানের অভিযোগ: ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র
    আন্তর্জাতিক

    জাতিসংঘে ইরানের অভিযোগ: ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র

    এফ. আর. ইমরানজুন 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাভানি। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তেহরানের পারমাণবিক স্থাপনায় সম্প্রতি চালানো ইসরায়েলি হামলার দায় যুক্তরাষ্ট্রের ওপরও চাপাল ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি অভিযোগ করেছেন, এই ‘অবৈধ আগ্রাসনে’ যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে জড়িত এবং এটি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে এসব মন্তব্য করেন তিনি।

    তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, ইরান এই হামলার জন্য শুধু ইসরায়েল নয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করছে।

    জাতিসংঘের ওই অধিবেশনে ইরাভানি বলেন, “ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বেআইনি আগ্রাসন শুধু আমাদের ভূখণ্ড নয় বরং জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন, পারমাণবিক নিরস্ত্রীকরণ ব্যবস্থা ও আইএইএ-এর কর্তৃত্বের ওপরও সরাসরি আক্রমণ।”

    তিনি জোর দিয়ে বলেন, “এই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ সমর্থন রয়েছে এবং এটির সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত- বিষয়টি সন্দেহাতীত।”

    তিনি আরো বলেন, “জাতিসংঘ কাউন্সিলের পক্ষ থেকে এই ধরনের হামলার সর্বোচ্চ কঠোর ভাষায় নিন্দা জরুরি। ইসরায়েল ইরানে আক্রমণ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং এর জবাবদিহি নিশ্চিত করতে হবে।”

    ইরানি দূত বলেন, “এই হামলা কোনো একক দেশের বিরুদ্ধে নয় বরং গোটা আন্তর্জাতিক ব্যবস্থার বিরুদ্ধেই একটি হামলা। ইসরায়েলের এই নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপ জরুরি।”

    তিনি বলেন, “ইসরায়েলকে অবশ্যই গণবিধ্বংসী অস্ত্র থেকে নিরস্ত্র করতে হবে এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে আনতে হবে।”

    শুক্রবার (১৩ জুন) ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় চালানো হামলায় দেশটির শীর্ষ পর্যায়ের একাধিক সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান। নিহতদের মধ্যে রয়েছেন আধাসামরিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি এবং সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি। রাষ্ট্রীয় গণমাধ্যম এসব মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

    এই হামলার পাল্টা জবাবে ইরান থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে তেহরান।

    নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে ইরানকে সমর্থন জানিয়ে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে চীন, রাশিয়া, আলজেরিয়া ও পাকিস্তান। তারা এটিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে আখ্যা দিয়েছে। ইরান এই সমর্থনের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

    বিশ্লেষকরা মনে করছেন, জাতিসংঘে তেহরানের এমন সরব অবস্থান ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক সমন্বয়ের দিকেই ইঙ্গিত দিচ্ছে। ওয়াশিংটনের পক্ষ থেকে এখনও ইরানের অভিযোগের আনুষ্ঠানিক জবাব আসেনি, তবে ইসরায়েল আগে থেকেই দাবি করে আসছে, ইরানের পারমাণবিক কর্মসূচি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য হুমকি।

    জাতিসংঘে ইরানের সরব কূটনৈতিক ভাষ্য এবং ইসরায়েলের বিরুদ্ধে জবাবদিহির জোরালো দাবি একদিকে তেহরানের ক্ষোভের বহিঃপ্রকাশ, অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে তাদের অবস্থান পুনঃপ্রতিষ্ঠার কৌশল বলেও মনে করছেন আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ চড়ায় এই ঘটনার প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে বলে মনে করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.