Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মস্কোয় আলোচনায় বসতে প্রস্তুত পুতিন
    আন্তর্জাতিক

    মস্কোয় আলোচনায় বসতে প্রস্তুত পুতিন

    নাহিদসেপ্টেম্বর 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পুতিন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

     

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত। মস্কোয় যেকোনো সময় আসতে পারেন জেলেনস্কি—এমন প্রস্তাবও দিয়েছেন তিনি।

    বুধবার (৩ সেপ্টেম্বর) চীনের তিয়েনআনমেন স্কোয়ারে বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ শেষে এই মন্তব্য করেন পুতিন। প্রায় সাড়ে তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সক্রিয়ভাবে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প এবং ঘোষণা দেন, শিগগিরই পুতিন ও জেলেনস্কির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

    এই ঘোষণার পর থেকেই ট্রাম্প দুই নেতার মধ্যে বৈঠকের আয়োজনের চেষ্টা চালাচ্ছেন, যদিও এখনো কোনো বৈঠক হয়নি। এই প্রেক্ষাপটে পুতিনের সাম্প্রতিক মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    পুতিন বলেন, “আমি কখনো জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনা নাকচ করিনি। তবে প্রশ্ন হলো, এই বৈঠকের মতো পরিস্থিতি কি তৈরি হয়েছে?” তিনি আরও যোগ করেন, “এ ধরনের যেকোনো বৈঠকের আগে পূর্ণ প্রস্তুতি দরকার। যদি সব প্রস্তুতি সম্পন্ন হয়, আমি বৈঠকে প্রস্তুত। জেলেনস্কি চাইলে যেকোনো সময় মস্কোয় আসতে পারেন।”

    তবে ইউক্রেন এই প্রস্তাব দ্রুতই ‘অগ্রহণযোগ্য’ হিসেবে নাকচ করেছে। জেলেনস্কি অভিযোগ করেছেন, পুতিন সব সময় বৈঠক এড়িয়ে গেছেন। এই অজুহাত দেখিয়ে তিনি যুক্তরাষ্ট্রকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ ও ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করার আহ্বান জানিয়েছেন।

    পুতিন বলেন, ইউক্রেন যদি কোনো চুক্তিতে সম্মত না হয়, তবে রাশিয়া তার নির্ধারিত লক্ষ্য অর্জন না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। তিনি আরও বলেন, “প্রতিটি দেশই নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে পারে। এটি ইউক্রেনের মতো রাশিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা চাই না ইউক্রেন ন্যাটোর সদস্য হোক। আমরা তাদের ভূখণ্ড দখল করতে যুদ্ধ করছি না, আমরা মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই করছি।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা নিয়ে ভাবছেন ট্রাম্প

    মার্চ 7, 2026
    আন্তর্জাতিক

    শোধনাগারগুলোকে এলপিজি উৎপাদন সর্বোচ্চ করার নির্দেশ ভারতের

    মার্চ 7, 2026
    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিনের খরচ ৮৯০ মিলিয়ন ডলার

    মার্চ 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.