Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরানে দশ দিনের বিক্ষোভে নিহত অন্তত ৩৬
    আন্তর্জাতিক

    ইরানে দশ দিনের বিক্ষোভে নিহত অন্তত ৩৬

    এফ. আর. ইমরানজানুয়ারি 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানে চলমান বিক্ষোভের গত ১০ দিনে বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে নিহত হয়েছেন কমপক্ষে ৩৬ জন এবং আহত হয়েছেন আরো প্রায় ৬০ জন। নিহতদের মধ্যে চারজনের বয়স ১৮ বছরের নিচে বলে জানা গেছে। সূত্র: বিবিসি

    একই সময়ে সংঘাত ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই হাজার ৭৬ জনকে। ইরানভিত্তিক বিদেশি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা) মঙ্গলবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানায়। তবে ইরান সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কোনো দাপ্তরিক তথ্য প্রকাশ করেনি।

    হারানার প্রতিবেদনে বলা হয়, ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৭টিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব প্রদেশের ৯২টি শহরের ২৮৫টি স্থানে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন। বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাত এবং বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    ইরানি মুদ্রা রিয়েলের ধারাবাহিক অবমূল্যায়ন, তাতে সৃষ্ট মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়াকে কেন্দ্র করে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরের দোকানমালিকরা গত ২৮ ডিসেম্বর ধর্মঘট ও বিক্ষোভের ডাক দেন। পরদিন ২৯ ডিসেম্বরও ব্যবসায়ীদের কর্মসূচি অব্যাহত থাকে এবং তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    এর মধ্যে গত ২ জানুয়ারি শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে সতর্ক করেন যে বিক্ষোভ দমনে যদি কঠোর পন্থা অবলম্বন করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র যে কোনো সময় সামরিক অভিযান চালাতে পারে। এই মন্তব্যের পর ইরান সরকার কিছুটা সতর্ক অবস্থান নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের শান্ত থাকতে আহ্বান জানিয়ে বলেন, দেশ শত্রুদের কাছে নতিস্বীকার করবে না। অন্যদিকে বিচারমন্ত্রী গোলামহোসেইন মোহসেনি ৫ জানুয়ারি সোমবার এক বিবৃতিতে বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ’ উল্লেখ করে নাগরিকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্রেও ট্রাম্প প্রশাসনের ওপর বাড়ছে চাপ

    মার্চ 4, 2026
    আন্তর্জাতিক

    খামেনি হত্যার ফল দীর্ঘমেয়াদে বিপরীত হতে পারে

    মার্চ 4, 2026
    আন্তর্জাতিক

    তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

    মার্চ 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.