Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের শান্তি পরিষদ থেকে সরে দাঁড়াল ভ্যাটিকান: গুরুত্ব পেল জাতিসংঘ
    আন্তর্জাতিক

    ট্রাম্পের শান্তি পরিষদ থেকে সরে দাঁড়াল ভ্যাটিকান: গুরুত্ব পেল জাতিসংঘ

    Najmus SakibUpdated:ফেব্রুয়ারি 18, 2026ফেব্রুয়ারি 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভ্যাটিকানে আয়োজিত এক বিশেষ প্রার্থনা সভার দৃশ্য | ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অফ পিস’ বা শান্তি পরিষদে যোগ দিচ্ছে না ভ্যাটিকান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভ্যাটিকানের প্রধান কূটনীতিক কার্ডিনাল পিয়েত্রো পারোলিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্পষ্ট করে জানান, যেকোনো বৈশ্বিক সংকট সমাধানে জাতিসংঘকেই প্রধান ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

    উল্লেখ্য, বর্তমান পোপ লিও ইতিহাসের প্রথম মার্কিন পোপ হওয়া সত্ত্বেও তিনি ট্রাম্পের বিভিন্ন নীতির কড়া সমালোচক হিসেবে পরিচিত। গত জানুয়ারি মাসে তাকে এই শান্তি পরিষদে যোগ দেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল।

    মূলত গত অক্টোবর মাসে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে ট্রাম্প এই বিশেষ বোর্ড গঠনের পরিকল্পনা করেন। পরবর্তী সময়ে ট্রাম্প ঘোষণা দেন যে, তার সভাপতিত্বে এই বোর্ডের পরিধি আরও বাড়ানো হবে। গাজার অন্তর্বর্তীকালীন শাসনব্যবস্থা তদারকি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের সংঘাত নিরসনে এই বোর্ড কাজ করবে বলে তিনি জানান। আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে এই বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সভার প্রধান আলোচনার বিষয় হবে গাজার পুনর্গঠন কাজ।

    পোপ লিও চতুর্দশ ভ্যাটিকান সেক্রেটারি অফ স্টেট কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের সঙ্গে কথা বলছেন  | ছবি: রয়টার্স

    পবিত্র ভ্যাটিকান সিটি বা হোলি সি কেন এই উদ্যোগে শামিল হচ্ছে না, তার ব্যাখ্যা দিয়েছেন কার্ডিনাল পারোলিন। তিনি বলেন, ‘বোর্ড অফ পিস’-এর গঠন ও প্রকৃতিগত বৈশিষ্ট্যের কারণেই ভ্যাটিকান এতে অংশ নেবে না। কারণ অন্যান্য সাধারণ রাষ্ট্রের তুলনায় ভ্যাটিকানের অবস্থান ও দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা।

    তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক পর্যায়ের যেকোনো সংকট মোকাবিলায় জাতিসংঘকে সবার আগে দায়িত্ব নিতে হবে। এটি ভ্যাটিকানের একটি মৌলিক উদ্বেগের জায়গা এবং এই বিষয়ে তারা সব সময় গুরুত্ব দিয়ে আসছে।

    এদিকে ভিনদেশের অভ্যন্তরীণ বিষয় তদারকির জন্য ট্রাম্পের অধীনে এমন একটি বোর্ড গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার বিশেষজ্ঞরা। তারা এই উদ্যোগকে ‘ঔপনিবেশিক কাঠামো’র সঙ্গে তুলনা করেছেন। গত মাসে এই বোর্ড গঠন করা হলেও এতে কোনো ফিলিস্তিনি প্রতিনিধি রাখা হয়নি। ফলে শুরু থেকেই এই উদ্যোগ ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।

    ট্রাম্পের এই আমন্ত্রণের বিপরীতে বিভিন্ন দেশ বেশ সাবধানী প্রতিক্রিয়া দেখাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের বোর্ড গঠন করার ফলে জাতিসংঘের কার্যকারিতা ও সম্মান নষ্ট হতে পারে। ওয়াশিংটনের মধ্যপ্রাচ্যের কিছু বন্ধু রাষ্ট্র এই উদ্যোগে যোগ দিলেও পশ্চিমা মিত্র দেশগুলো এখন পর্যন্ত নিরাপদ দূরত্ব বজায় রেখেছে।

    অন্যদিকে গত অক্টোবর থেকে গাজায় যে যুদ্ধবিরতি চলছে, তা বারবার ভেঙে পড়ছে। এই অস্থির সময়ের মধ্যে কয়েকশ ফিলিস্তিনি এবং চারজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    হরমুজে হস্তক্ষেপে যুক্তরাষ্ট্রকে না বলল ন্যাটো

    এপ্রিল 13, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্পকে ভয় নয়, শান্তির পথেই আছি—পোপ লিও

    এপ্রিল 13, 2026
    মতামত

    ইরান-মার্কিন যুদ্ধবিরতি কি একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে পারে?

    এপ্রিল 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.