Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে নিহত ৯
    আন্তর্জাতিক

    পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে নিহত ৯

    হাসিব উজ জামানফেব্রুয়ারি 19, 2026Updated:ফেব্রুয়ারি 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানের করাচি শহরের সোলজার বাজার নম্বর–৩ এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনে গ্যাস লিক থেকে সৃষ্ট বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উদ্ধারকারী কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

    জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতের দিকে ভবনের প্রথম তলায় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের একটি অংশ ধসে পড়ে এবং মুহূর্তের মধ্যেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আটকে পড়াদের বের করতে ভারী যন্ত্রপাতি থেকে শুরু করে সব ধরনের সরঞ্জাম ও জনবল ব্যবহার করা হচ্ছে।

    এখনও দুজন ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সরু রাস্তা ও ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে।

    নিহতদের মধ্যে ১০ বছর বয়সী নাজিয়া এবং ৬০ বছর বয়সী মোহাম্মদ রিয়াজ রয়েছেন। এছাড়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরেকজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।

    আহতদের মধ্যে শিশু রয়েছে। আহত অবস্থায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোট ১২ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

    পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার অথবা গ্যাস সাকশন মেশিন থেকে লিক হওয়া গ্যাসের কারণে বিস্ফোরণটি ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    বিস্ফোরণের পর পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং উদ্ধার অভিযান চলাকালে নিরাপত্তা জোরদার করা হয়।

    কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের কাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়টিও তদন্ত করে দেখা হবে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ নির্ধারণে কারিগরি বিশেষজ্ঞদের যুক্ত করা হয়েছে।

    স্থানীয় বাসিন্দাদের মতে, বিস্ফোরণের শব্দ অনেক দূর পর্যন্ত শোনা গেছে এবং মুহূর্তেই ভবনের একটি অংশ ধসে পড়ে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আজ চাঁদ দেখার অপেক্ষায় সৌদি আরব

    মার্চ 18, 2026
    আন্তর্জাতিক

    পাকিস্তানকে সস্তায় তেল দিতে চায় রাশিয়া

    মার্চ 18, 2026
    আন্তর্জাতিক

    পরমাণু কর্মসূচিতে পুরোনো অবস্থানেই ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

    মার্চ 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.