Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রমজানে সংযুক্ত আরব আমিরাতে দেড় হাজার বন্দির মুক্তি
    আন্তর্জাতিক

    রমজানে সংযুক্ত আরব আমিরাতে দেড় হাজার বন্দির মুক্তি

    Najmus SakibUpdated:ফেব্রুয়ারি 19, 2026ফেব্রুয়ারি 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রমজানের শুরুতেই প্রায় ১৫০০ বন্দিকে মুক্তি দিচ্ছে আমিরাত | ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রমজান শুরু হতেই সংযুক্ত আরব আমিরাতে দেড় হাজারের কাছাকাছি বন্দিকে ক্ষমা করা হয়েছে। পবিত্র এই মাসে উদারতার বার্তা দিতেই এমন সিদ্ধান্ত। একই সঙ্গে যেন মুক্তিপ্রাপ্তরা পরিবারের সঙ্গে নির্বিঘ্নে রমজান পালন করতে পারেন সেটিও বিবেচনায় রাখা হয়েছে।

    কর্তৃপক্ষ জানিয়েছে, এটি শুধু আরেকটি সুযোগ নয়। মুক্তিপ্রাপ্তদের স্বাভাবিক জীবনে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে। শাসকরা বলেছেন, অনেকের আর্থিক জরিমানাও তারা বহন করবেন। যাতে মুক্তির পর তারা প্রিয়জনদের সঙ্গে নিশ্চিন্তে রমজান কাটাতে পারেন।

    দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান চলতি বছর রমজানের শুরুতেই এক হাজার ৪৪০ জন বন্দিকে মুক্তির নির্দেশ দেন। গত বছর এ সংখ্যা ছিল এক হাজার ২৯৫।

    ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুবাইয়ের সংশোধনাগার ও শাস্তিমূলক প্রতিষ্ঠানের এক হাজার ৮৫৬ জন বন্দিকে ক্ষমা করেছেন।

    এ ছাড়া সুপ্রিম কাউন্সিলের সদস্য ও শারজাহর শাসক শেখ ডক্টর সুলতান বিন মুহাম্মদ আল কাসিমি ২০২৬ সালের রমজানের প্রথম দিনে শারজাহ থেকে ৪০৭ জন বন্দিকে মুক্তি দেন।

    সুপ্রিম কাউন্সিলের সদস্য ও আজমানের শাসক শেখ হুমাইদ বিন রশিদ আল নুআইমি আজমান পুলিশ জেনারেল কমান্ডের সংশোধনাগার থেকে ১৩৪ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন।

    অন্যদিকে সুপ্রিম কাউন্সিলের সদস্য ও রাস আল খাইমার শাসক শেখ সৌদ বিন সাকর আল কাসিমি আমিরাতের ৪০৭ জন বন্দিকে মুক্তির নির্দেশ দেন। রাস আল খাইমার ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন সাকর আল কাসিমি এ সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণের নির্দেশ দিয়েছেন।

    এদিকে সুপ্রিম কাউন্সিলের সদস্য ও ফুজাইরার শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল শারকি এ উপলক্ষে ১২৫ জন বন্দিকে ক্ষমা করেছেন। জাতীয়তা ও ভালো আচরণের ভিত্তিতে বন্দিদের তালিকা প্রস্তুত করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    ইরান-মার্কিন যুদ্ধবিরতি কি একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে পারে?

    এপ্রিল 13, 2026
    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধ যা শিখিয়ে গেল

    এপ্রিল 13, 2026
    বিশ্লেষণ

    ইরানের বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে মার্কিন-ইসরায়েলি হামলার নিশানা হলো?

    এপ্রিল 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.