Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরান উত্তেজনায় কাতার-বাহরাইন থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
    আন্তর্জাতিক

    ইরান উত্তেজনায় কাতার-বাহরাইন থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

    হাসিব উজ জামানফেব্রুয়ারি 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানের সঙ্গে চলমান উত্তেজনার আবহে মধ্যপ্রাচ্যে সামরিক অবস্থান পুনর্বিন্যাস শুরু করেছে যুক্তরাষ্ট্র। কাতার ও বাহরাইনে অবস্থিত দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থেকে শত শত মার্কিন সেনা সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। গতকাল শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

    মধ্যপ্রাচ্যের কাতার, বাহরাইন, ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি— মোট আটটি দেশে বিস্তৃত এই উপস্থিতি।

    এর মধ্যে কাতারের আল উবেইদ ঘাঁটি সবচেয়ে বড় ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ২০২৫ সালের জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাতের সময় এই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তেহরান। ফলে এটি দীর্ঘদিন ধরেই উত্তেজনার কেন্দ্রে রয়েছে।

    অন্যদিকে বাহরাইনের ঘাঁটিটি ব্যবহার করে মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিট, যা পারস্য উপসাগর ও আশপাশের জলসীমায় যুক্তরাষ্ট্রের নৌ-অভিযানের প্রধান ঘাঁটি হিসেবে বিবেচিত।

    প্রতিবেদন অনুযায়ী, কাতার ও বাহরাইন থেকে সেনা সরানো হলেও বাকি ছয়টি দেশে অবস্থিত ঘাঁটি থেকে এখনো কোনো সেনা অপসারণ শুরু হয়নি।

    পেন্টাগনের তথ্য বলছে, মধ্যপ্রাচ্যের আটটি ঘাঁটিতে বর্তমানে মোট ৩০ থেকে ৪০ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন।

    কেন কেবল এই দুটি ঘাঁটি থেকে সেনা সরানো হচ্ছে— এ বিষয়ে জানতে নিউইয়র্ক টাইমস সেন্টকোমের সঙ্গে যোগাযোগ করলেও কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

    সম্প্রতি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে একটি চিঠি দেন জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।

    চিঠিতে তিনি স্পষ্টভাবে সতর্ক করেন— যুক্তরাষ্ট্র যদি ইরানে আগ্রাসী সামরিক অভিযান শুরু করে, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, সম্পদ এবং অবকাঠামোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করবে ইরানের সেনাবাহিনী।

    এই সতর্কবার্তার পরপরই কাতার ও বাহরাইন থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নেয় পেন্টাগন।

    বিশ্লেষকদের মতে, এটি সম্পূর্ণ প্রত্যাহার নয়, বরং কৌশলগত পুনর্বিন্যাস। সম্ভাব্য হামলার ঝুঁকি কমানো এবং সেনাদের নিরাপদ স্থানে স্থানান্তরই হতে পারে এই সিদ্ধান্তের লক্ষ্য।

    তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এই পদক্ষেপ নতুন প্রশ্ন তুলেছে— উত্তেজনা কি আরও বাড়বে, নাকি এটি বড় সংঘাত এড়ানোর কৌশল?

    মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর সার্বিক দায়িত্বে রয়েছে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড, সেন্টকোম।

    বর্তমান পরিস্থিতিতে তাদের কৌশলগত অবস্থান ও পদক্ষেপ ভবিষ্যৎ সমীকরণে বড় ভূমিকা রাখতে পারে।

    ইরানের সতর্কবার্তা, যুক্তরাষ্ট্রের সেনা পুনর্বিন্যাস এবং অঞ্চলে অতীতের ক্ষেপণাস্ত্র হামলার ইতিহাস— সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন স্পষ্ট।

    কাতার ও বাহরাইন থেকে সেনা সরানো সাময়িক সতর্কতা, নাকি বড় সামরিক পরিবর্তনের সূচনা— সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    ইরান-মার্কিন যুদ্ধবিরতি কি একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে পারে?

    এপ্রিল 13, 2026
    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধ যা শিখিয়ে গেল

    এপ্রিল 13, 2026
    বিশ্লেষণ

    ইরানের বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে মার্কিন-ইসরায়েলি হামলার নিশানা হলো?

    এপ্রিল 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.