Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আফগানিস্তানে পাকিস্তানের ড্রোন হামলা
    আন্তর্জাতিক

    আফগানিস্তানে পাকিস্তানের ড্রোন হামলা

    হাসিব উজ জামানUpdated:ফেব্রুয়ারি 22, 2026ফেব্রুয়ারি 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে পাকিস্তানি সামরিক বাহিনী এই অভিযান পরিচালনা করে।

    তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি আফগানিস্তানের তালেবান সরকার।

    আফগান সূত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, দুটি প্রদেশ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসায় ড্রোন হামলা হয়েছে বলে দাবি করা হয়েছে। অপর হামলা হয়েছে নানগারহার প্রদেশে।

    পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক্সে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং তাদের সহযোগী সংগঠনের সাতটি গোপন আস্তানা ও ক্যাম্পে হামলা চালানো হয়েছে।

    এ ছাড়া ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি সংগঠনের ক্যাম্পেও আঘাত হানা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

    মন্ত্রণালয় দাবি করেছে, রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে হামলাসহ সাম্প্রতিক কয়েকটি সন্ত্রাসী হামলা আফগানিস্তানভিত্তিক সশস্ত্র নেতা ও তাদের সহযোগীদের নির্দেশনায় পরিচালিত হয়েছে।

    ড্রোন হামলার আগে পাকিস্তানে একাধিক সহিংস ঘটনা ঘটেছে।

    গতকাল রাতে খাইবার পাখতুনখোয়ার বান্নু বিভাগে আত্মঘাতী হামলায় এক লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা নিহত হন। এর কিছুক্ষণ পরই আফগানিস্তানের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পাকিস্তানি বাহিনী।

    এর আগে সোমবার বাজাউরে এক আত্মঘাতী হামলায় ১১ সেনা ও এক শিশু নিহত হন। পাকিস্তানের দাবি, হামলাকারী ছিলেন আফগানিস্তানের একজন নাগরিক।

    আরও আগে, গত ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত হন।

    পাকিস্তানের এই অভিযানের বিষয়ে তালেবান সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি ও পাল্টাপাল্টি অভিযোগ দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলছে।

    পাকিস্তানের দাবি—তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্তপারের সন্ত্রাস দমনে এই অভিযান চালানো হয়েছে।

    তবে আফগানিস্তানের ভূখণ্ডে ড্রোন হামলা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে।

    সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ইঙ্গিত দিচ্ছে, আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরানে অস্ত্রের চালান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন: মার্কিন গোয়েন্দা

    এপ্রিল 11, 2026
    আন্তর্জাতিক

    ইরান ইস্যুতে বুশ-ওবামা-বাইডেন সাড়া না দিলেও সাড়া দেন ট্রাম্প

    এপ্রিল 11, 2026
    আন্তর্জাতিক

    কোন কোন ইস্যুতে আলোচনা, কী ফল আসতে পারে

    এপ্রিল 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.