Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রানওয়ে থেকে ছিটকে আরও একটি তেজস হারাল ভারত
    আন্তর্জাতিক

    রানওয়ে থেকে ছিটকে আরও একটি তেজস হারাল ভারত

    হাসিব উজ জামানUpdated:ফেব্রুয়ারি 23, 2026ফেব্রুয়ারি 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মাত্র তিন মাসের ব্যবধানে আবারও দুর্ঘটনার কবলে পড়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস। সর্বশেষ এই দুর্ঘটনা ঘটেছে ভারতের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে। যদিও ঘাঁটির নাম প্রকাশ করা হয়নি, তবে ঘটনাটি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে তেজসের নির্ভরযোগ্যতা নিয়ে।

    ভারতের বিমান বাহিনী (আইএএফ) সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, গত ৭ ফেব্রুয়ারি এই দুর্ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়, এক আসনের (সিঙ্গেল সিট) তেজস বিমানটি প্রশিক্ষণ ফ্লাইট শেষে ঘাঁটিতে ফিরছিল। অবতরণের সময় হঠাৎ করে বিমানের ব্রেক অকার্যকর হয়ে যায়। ফলে যুদ্ধবিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং দুমড়েমুচড়ে যায়।

    তবে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে পাইলটের উপস্থিত বুদ্ধির কারণে। পরিস্থিতির গুরুতরতা বুঝে তিনি দ্রুত বিমান থেকে বেরিয়ে আসেন। ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

    সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান দেশটির বিমানবাহিনীতে যুক্ত হয় ২০১৫ সালের ১৭ জানুয়ারি। এটি তৈরি করেছে হিন্দুস্তান অ্যারোনেটিক্স লিমিটেড (হ্যাল)। দেশীয় প্রতিরক্ষা সক্ষমতার প্রতীক হিসেবে তেজসকে তুলে ধরা হয় ভারতীয় সামরিক শক্তির একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে।

    ৭ ফেব্রুয়ারির দুর্ঘটনায় যে ব্যাচের বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ব্যাচের প্রায় ৩০টি সিঙ্গেল সিটেড তেজস বর্তমানে ভারতীয় বিমানবাহিনীতে সক্রিয় রয়েছে। দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই ৩০টি বিমান সাময়িকভাবে উড্ডয়ন থেকে বিরত রাখা হয়েছে। সবগুলো বিমান এখন পরীক্ষা-নিরীক্ষার আওতায় রয়েছে বলে আইএএফ জানিয়েছে।

    এ নিয়ে তেজসের তৃতীয় দুর্ঘটনা ঘটল। এর আগে ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সলমেরের কাছে একটি তেজস যুদ্ধবিমান ভেঙে পড়েছিল। সে সময় পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে দুবাইয়ে একটি এয়ার শো চলাকালে, যেখানে বিমান চালক ও ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার নমন স্যালের মৃত্যু হয়। ৭ ফেব্রুয়ারির ঘটনা সেই তালিকায় নতুন সংযোজন।

    ক্রমাগত দুর্ঘটনার ঘটনায় তেজসের নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও ভারতীয় বিমান বাহিনী বিষয়টিকে তদন্তের আওতায় এনে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে, তবুও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, দেশীয় প্রযুক্তির এই প্রকল্পের ভবিষ্যৎ নির্ভর করবে নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    কোন কোন ইস্যুতে আলোচনা, কী ফল আসতে পারে

    এপ্রিল 11, 2026
    আন্তর্জাতিক

    গুরুতর আহত হয়ে মোজতবার চেহারা বিকৃত হয়ে গেছে: রয়টার্স

    এপ্রিল 11, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা কখন শুরু হবে, পাকিস্তানের ভূমিকা কি?

    এপ্রিল 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.