Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, ফেব্রু. 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অবৈধ ঘোষিত শুল্ক আদায় বন্ধ করবে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা
    আন্তর্জাতিক

    অবৈধ ঘোষিত শুল্ক আদায় বন্ধ করবে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা

    Najmus Sakibফেব্রুয়ারি 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) মঙ্গলবার রাত থেকে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ) অনুযায়ী আরোপিত শুল্ক আদায় বন্ধের ঘোষণা দিয়েছে।

    সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ১ মিনিট থেকে এই শুল্ক আদায় কার্যক্রম বন্ধ হবে। সুপ্রিম কোর্ট এই শুল্ক অবৈধ ঘোষণা করার তিন দিনের বেশি সময় পরই সিবিপি এ সিদ্ধান্ত জানাল।

    সিবিপি তাদের কার্গো সিস্টেম মেসেজিং সার্ভিস এর মাধ্যমে জাহাজ ও আমদানিকারকদের পাঠানো বার্তায় জানিয়েছে, মঙ্গলবার থেকে ট্রাম্প প্রশাসনের আইইইপিএ–সংক্রান্ত সব শুল্ক কোড নিষ্ক্রিয় করা হবে। যদিও জরুরি আইনে ট্রাম্পের পাল্টা শুল্ক সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে, তবুও শুল্ক আদায় থামেনি। আদেশের পরও ট্রাম্প প্রথমে বৈশ্বিক ১০ শতাংশ এবং পরে ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন, ভিন্ন আইনের ভিত্তিতে।

    সিবিপি কেন সুপ্রিম কোর্টের রায়ের কয়েক দিন পরও বন্দরে শুল্ক আদায় চালিয়ে যাচ্ছিল, তা স্পষ্ট করেনি। এছাড়া, ইতিমধ্যে আদায় করা শুল্কের ফেরতের সম্ভাবনা আছে কি না, সেটিও জানায়নি সংস্থা।

    বার্তায় উল্লেখ করা হয়েছে, এই শুল্ক আদায় বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের অন্যান্য শুল্কে প্রভাব ফেলবে না, যেমন জাতীয় নিরাপত্তা শুল্ক (ধারা ২৩২) এবং অন্যায় বাণিজ্য শুল্ক (ধারা ৩০১)। সিবিপি জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী বণিক সম্প্রদায়ের জন্য অতিরিক্ত নির্দেশিকা দেওয়া হবে।

    গবেষণা অনুযায়ী, আইইইপিএ শুল্ক থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ১৭৫ বিলিয়ন ডলার (১৭ হাজার ৫০০ কোটি) আয় হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের কারণে এই অর্থ ফেরত দিতে হতে পারে। দৈনিক হিসেবে আইইইপিএ থেকে ৫০ কোটি ডলারের বেশি আয় হয়েছে যুক্তরাষ্ট্রে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    রানওয়ে থেকে ছিটকে আরও একটি তেজস হারাল ভারত

    ফেব্রুয়ারি 23, 2026
    আন্তর্জাতিক

    নেপালে গভীর রাতে বাস নদীতে, নিহত ১৮

    ফেব্রুয়ারি 23, 2026
    আন্তর্জাতিক

    পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন, তাকে থামাতেই হবে: জেলেনস্কি

    ফেব্রুয়ারি 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.