Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরানকে ঘিরে ভয়াবহ পরিকল্পনা আঁটছেন ট্রাম্প, কেন্দ্রে খামেনি
    আন্তর্জাতিক

    ইরানকে ঘিরে ভয়াবহ পরিকল্পনা আঁটছেন ট্রাম্প, কেন্দ্রে খামেনি

    এফ. আর. ইমরানUpdated:ফেব্রুয়ারি 24, 2026ফেব্রুয়ারি 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মার্কিন বিমানবাহী রণতরী। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানের চারপাশে জড়ো হওয়া মার্কিন সামরিক বাহিনীর বিপুল শক্তির ‘একেবারে কেন্দ্রে’ রয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সূত্র: রয়টার্স

    ইরানে মার্কিন হামলার তীব্র আশঙ্কার মাঝে ওই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল জেমস জি স্ট্যাভরিডিস।

    পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাবেক সুপ্রিম অ্যালায়েড কমান্ডার স্ট্যাভরিডিস সতর্ক করে দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বর্তমানে মোতায়েনকৃত সামরিক শক্তি ‘দান্তের ইনফার্নো’র মতো; এর পরিসর ও কৌশল ২০০৩ সালের ইরাক যুদ্ধ এবং ১৯৯০-৯১ সালের পারস্য উপসাগরীয় যুদ্ধের সমান।

    মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে স্ট্যাভরিডিস বলেন, ‘‘আপনি ২০০৩ সালের সঙ্গে তুলনা দিয়ে শুরু করেছিলেন, এটি ১৯৯০ সালের পারস্য উপসাগরীয় যুদ্ধের সঙ্গেও তুলনীয়। এটি যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক শক্তি।

    তিনি আরো বলেন, বাইরে থেকে ভেতরের দিকে, দান্তের ইনফার্নোর মতো একের পর এক সমকেন্দ্রিক বলয়ে নেমে আসার কথা ভাবুন। বাইরের সব বলয়ে রয়েছে কৌশলগত বোমারু বিমান; যেগুলো যুক্তরাষ্ট্র থেকেই উড়ে আসতে কিংবা অন্য ঘাঁটি থেকে পরিচালিত হতে পারে।’’

    ‘দান্তের ইনফার্নো’ হলো চতুর্দশ শতকের কবি দান্তে আলিগিয়েরির লেখা একটি কবিতা; যেখানে নরককে ৯টি বৃত্তে বিভক্ত করে দেখানো হয়েছে যে, প্রতিটি বৃত্তে শাস্তির মাত্রা ক্রমান্বয়ে আরও কঠোর।

    মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা জেমস জি স্ট্যাভরিডিসের মতে, ওই পরিসীমার ভেতরে রয়েছে দুটি বিমানবাহী রণতরী; একটি উত্তর ভারত মহাসাগরে, অন্যটি সিরিয়ার পাশে ইসরায়েলের কাছে। প্রতিটিতে প্রায় ৮০টি করে যুদ্ধবিমান রয়েছে; যার মধ্যে এফ-৩৫ ও এফ/এ-১৮ হর্নেটও অন্তর্ভুক্ত।

    আরো ভেতরে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে টমাহক ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাইবার সক্ষমতা এবং আঞ্চলিক ঘাঁটিতে মোতায়েনকৃত বিমানবাহিনীর যুদ্ধবিমান।

    স্ট্যাভরিডিস বলেন, যুক্তরাষ্ট্রের সাজানো এই নরকের আগুনের একেবারে কেন্দ্রে আছেন আয়াতুল্লাহ আলি খামেনি। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একমত। তার জন্য আলোচনা করাই হবে বুদ্ধিমানের কাজ।

    তিনি বলেন, আপনি ড্রোন পাঠাতে পারেন, সাইবার সক্ষমতা ব্যবহার করতে পারেন। সেখানে দেখানো অনেক ঘাঁটিতে রয়েছে বিমানবাহিনীর যুদ্ধবিমানও। তাই আবারও বলছি, দান্তের ইনফার্নোর মতো ধাপে ধাপে নেমে আসার কথা ভাবুন।

    বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কূটনীতি সফল হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা ‘সম্ভবত আগামী ১০ দিনের মধ্যেই’ বিশ্ব জানতে পারবে।

    ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে বলে মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন। যদিও বরাবরের মতো এই অভিযোগ অস্বীকার করে আসছে তেহরান। সুইজারল্যান্ডে দুই দেশের সাম্প্রতিক আলোচনায় তেমন কোনও অগ্রগতি দেখা যায়নি।

    মার্কিন কর্মকর্তারা বলেছেন, কূটনীতি বা সীমিত হামলা যদি ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে ব্যর্থ হয়, তাহলে দেশটির নেতৃত্বের ওপর চাপ বাড়াতে বিপ্লবী গার্ড, পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্যবস্তু করার বিষয়টি বিবেচনা করতে পারেন বলে নিজের উপদেষ্টাদের জানিয়ে দিয়েছেন ট্রাম্প।

    ইরান অভিযোগ করে বলেছে, সামরিক শক্তি জড়ো করা ও সময়সীমা বেঁধে দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি সংকটের ঝুঁকি তৈরি করছে।

    তেহরানের মতে, ওয়াশিংটনের বক্তব্য প্রকৃত সামরিক আগ্রাসনের হুমকির ইঙ্গিত দেয় এবং যেকোনও হামলার একেবারে সুনির্দিষ্ট জবাব দেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    কোন কোন ইস্যুতে আলোচনা, কী ফল আসতে পারে

    এপ্রিল 11, 2026
    আন্তর্জাতিক

    গুরুতর আহত হয়ে মোজতবার চেহারা বিকৃত হয়ে গেছে: রয়টার্স

    এপ্রিল 11, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা কখন শুরু হবে, পাকিস্তানের ভূমিকা কি?

    এপ্রিল 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.