Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, ফেব্রু. 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে আবারো গোলাগুলি
    আন্তর্জাতিক

    থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে আবারো গোলাগুলি

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 24, 2026Updated:ফেব্রুয়ারি 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সীমান্তে থাইল্যান্ডের সেনাবাহিনী। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তে কম্বোডিয়ার বাহিনীর সঙ্গে তাদের গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ সংঘর্ষের কথা জানিয়ে থাই সেনাবাহিনী অভিযোগ করেছে, কম্বোডিয়া ডিসেম্বরের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। সূত্র: এএফপি

    থাই সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সীমান্তবর্তী সিসাকেত প্রদেশে টহলরত থাই বাহিনীর কাছে কম্বোডিয়ার সেনারা একটি ৪০ মিলিমিটার গ্রেনেড নিক্ষেপ করে। এর জবাবে থাই বাহিনী পাল্টা গুলি চালায়। তবে এতে কোনো থাই সেনা সদস্য হতাহত হননি।

    বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার পর সংশ্লিষ্ট দিক লক্ষ্য করে সতর্কতা ও আত্মরক্ষার অংশ হিসেবে এম৭৯ গ্রেনেড লঞ্চার থেকে পাল্টা গুলি ছোড়া হয়, যা সংঘর্ষবিধির আওতায় ছিল।

    সেনাবাহিনীর মুখপাত্র উইনথাই সুভারী বলেন, কম্বোডিয়ার এই পদক্ষেপ যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। গত ডিসেম্বরের শেষদিকে তিন সপ্তাহব্যাপী প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর ওই যুদ্ধবিরতি কার্যকর হয়।

    থাই বাহিনীর প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, কম্বোডিয়ার সেনা বদলির সময় নতুন সদস্যদের বিধি ও কমান্ড কাঠামো সম্পর্কে অপর্যাপ্ত ধারণার কারণে এই ঘটনা ঘটতে পারে।

    দুই দেশের শতবর্ষী সীমান্ত বিরোধের সূত্রপাত ফরাসি ঔপনিবেশিক আমলে নির্ধারিত প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তরেখা নিয়ে বিরোধ থেকে। গত বছর একাধিক দফায় সংঘর্ষে সেনা ও বেসামরিক নাগরিকসহ কয়েক ডজন মানুষ নিহত হন এবং জুলাই ও ডিসেম্বর মাসে এক মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    তৃতীয় দিনে প্রবেশ করল ইরানের শিক্ষার্থী-জনতার বিক্ষোভ

    ফেব্রুয়ারি 24, 2026
    আন্তর্জাতিক

    নামাজরত ছাত্রদের নিরাপত্তায় ঢাল হয়ে দাঁড়ালেন হিন্দু সহপাঠীরা

    ফেব্রুয়ারি 24, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্পের নেতৃত্বে ভুল পথে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মত অধিকাংশ মার্কিনির

    ফেব্রুয়ারি 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.