একটি সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘আর বেঁচে নেই’—এমন ইঙ্গিত মিলছে।
রোববার প্রকাশিত রয়টার্স–এর এক প্রতিবেদনে বলা হয়, খামেনির মৃত্যুর বিষয়টি সরাসরি নিশ্চিত করেননি নেতানিয়াহু।
ভাষণে তিনি আরও দাবি করেন, ইরানের বিপ্লবী গার্ডের কয়েকজন কমান্ডার এবং ঊর্ধ্বতন পারমাণবিক কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।
একই সঙ্গে তিনি ইরানের সাধারণ মানুষকে রাজপথে নেমে ‘কাজ শেষ করার’ আহ্বান জানান।
এদিকে ইসরায়েলের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, খামেনি মারা গেছেন এবং তার মরদেহও উদ্ধার করা হয়েছে।

