ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন—এমন দাবি করেছে ইসরায়েলি গোয়েন্দা সূত্র। তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এবং ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ খামেনির মৃত্যুর খবর প্রকাশ করেছে।
তবে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ ও মেহের নিউজ জানিয়েছে, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এখনো জীবিত আছেন। তারা বলছে, তিনি দৃঢ় অবস্থানে থেকে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রয়টার্স ও ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবরের সঙ্গে ইরানি সংবাদমাধ্যমের তথ্য পুরোপুরি বিপরীত।
এর আগে চ্যানেল ১২ তাদের প্রতিবেদনে দাবি করে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিজের প্রাসাদের ভেতরেই প্রাণ হারিয়েছেন তিনি। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ইরানের উদ্ধারকারীরা।
এদিকে শনিবার সকালে খামেনির প্রাসাদ লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস পরবর্তীতে স্যাটেলাইটের একটি ছবি প্রকাশ করে। ছবিতে দেখা যায়, খামেনির প্রাসাদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
সূত্র: আলজাজিরা

