Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মার্চ 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভূগর্ভস্থ সুড়ঙ্গে ইরানের গোপন ড্রোন ঘাঁটির ভিডিও প্রকাশ
    আন্তর্জাতিক

    ভূগর্ভস্থ সুড়ঙ্গে ইরানের গোপন ড্রোন ঘাঁটির ভিডিও প্রকাশ

    Najmus Sakibমার্চ 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবে: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নিজেদের ভূগর্ভস্থ সুড়ঙ্গে তৈরি হাজারো ড্রোনের ভিডিও প্রকাশ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি প্রকাশিত ওই ভিডিওতে সারিবদ্ধভাবে রাখা বিপুল সংখ্যক ড্রোন দেখা যায়। বিষয়টি জানিয়েছে সিএনএন।

    মার্কিন গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এসব ড্রোন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলায় ব্যবহৃত হয়। তবে ভিডিওতে প্রদর্শিত ড্রোনগুলোর নির্দিষ্ট ধরন বা সক্ষমতা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

    ফারস নিউজের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ড্রোনগুলো রকেট নিক্ষেপযন্ত্রের ওপর স্থাপন করা। সুড়ঙ্গের দেয়ালে ইরানের পতাকা টাঙানো রয়েছে। পাশাপাশি রয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি–এর ছবি।

    তেহরান দীর্ঘ কয়েক বছর ধরে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিভিন্ন অংশ শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে দেশজুড়ে তৈরি করা হয়েছে ভূগর্ভস্থ সুড়ঙ্গ, গোপন ঘাঁটি এবং সুরক্ষিত উৎক্ষেপণকেন্দ্র। এই বিস্তৃত নেটওয়ার্কের কারণে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতাকে দ্রুত দুর্বল করা সহজ হবে না।

    মাটির নিচে গোপন ড্রোন ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে ইরান। দেশটির সবচেয়ে কার্যকর অস্ত্র হিসেবে এখন ড্রোনকে বিবেচনা করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রের তুলনায় এগুলোর গতি কম। তবে খরচ কম। একসঙ্গে অনেক ড্রোন ব্যবহার করা যায়। একমুখী আক্রমণাত্মক ড্রোন ঢেউয়ের মতো আঘাত হানতে সক্ষম।

    একটির পর একটি ড্রোন আকাশে প্রবেশ করলে প্রতিরক্ষা ব্যবস্থা চাপে পড়ে। ধীরে ধীরে প্রতিরোধক্ষমতা দুর্বল হয়ে যায়।

    এ ছাড়া ড্রোন হামলার মাধ্যমে বিমানবন্দর, বন্দর ও জ্বালানি স্থাপনাগুলোকে দীর্ঘ সময় সতর্ক অবস্থায় রাখা সম্ভব। ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে যা সবসময় সম্ভব হয় না। বিশ্লেষকদের মতে, সংঘাত আরও গভীর হলে ড্রোননির্ভর হামলার কৌশল আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বিশ্বের শীর্ষ ১০ তেল কোম্পানি—মধ্যপ্রাচ্যের কেবল ১টি

    মার্চ 2, 2026
    আন্তর্জাতিক

    ইরান সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যের কোন দেশে কত মানুষ মারা গেল?

    মার্চ 2, 2026
    বাণিজ্য

    বৈশ্বিক এলএনজি সরবরাহের ২০ শতাংশ হুমকির মুখে

    মার্চ 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.