Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি: মধ্যপ্রাচ্যে উত্তেজনার কেন্দ্রে নতুন হিসাব
    আন্তর্জাতিক

    ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি: মধ্যপ্রাচ্যে উত্তেজনার কেন্দ্রে নতুন হিসাব

    Najmus Sakibমার্চ 2, 2026Updated:মার্চ 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা নিহত হওয়ার পর পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরই পাল্টা জবাব দিতে শুরু করে তেহরান। ইরান জানিয়েছে, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন তাদের লক্ষ্যবস্তু।

    বিশ্লেষকদের মতে, ইরানের সবচেয়ে বড় শক্তি তার বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার। এটিই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রধান উদ্বেগের কারণ। এখন প্রশ্ন, সংঘাত কি সীমিত হামলা-পাল্টা হামলার মধ্যেই থাকবে, নাকি আঞ্চলিক শক্তিগুলো জড়িয়ে পড়ে এটি দীর্ঘমেয়াদি যুদ্ধে রূপ নেবে।

    ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার:

    প্রতিরক্ষা বিশ্লেষকদের ভাষ্য, মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভান্ডার ইরানের দখলে। প্রযুক্তির দিক থেকে কিছু পুরোনো হলেও তাদের কাছে বিপুলসংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব অস্ত্র দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

    স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র:

    কাছাকাছি লক্ষ্যবস্তুতে দ্রুত আঘাতের জন্য ইরানের কাছে ১৫০ থেকে ৮০০ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে ‘জুলফিকার’, ‘কিয়াম-১’ এবং ‘শাহাব-১/২’ উল্লেখযোগ্য। ২০২০ সালে কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরাকের আইন আল-আসাদ ঘাঁটিতে হামলায় এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান। সে সময় যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র।

    মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র:

    দেড় হাজার থেকে দুই হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ইরানের সবচেয়ে কৌশলগত শক্তি। ‘শাহাব-৩’, ‘ইমাদ’, ‘গদর-১’, ‘খোররামশহর’ এবং ‘সেজ্জিল’ এই তালিকায় রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েল ছাড়াও কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে পারে। সলিড ফুয়েলচালিত ‘সেজ্জিল’ দ্রুত মোতায়েনযোগ্য হওয়ায় পাল্টা হামলায় এটি বিশেষ গুরুত্বপূর্ণ।

    ক্রুজ মিসাইল ও ড্রোন:

    ইরানের হাতে ‘সুমার’, ‘ইয়া-আলি’, ‘কুদস’, ‘পাভেহ’ ও ‘রাদ’ ধরনের ক্রুজ মিসাইল রয়েছে। প্রায় আড়াই হাজার কিলোমিটার পাল্লার ‘সুমার’ মাটির কাছ দিয়ে উড়ে গিয়ে রাডার এড়াতে পারে। এর সঙ্গে যুক্ত হয়েছে সস্তা কিন্তু কার্যকর ড্রোন প্রযুক্তি। ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত রেখে মিসাইল হামলা চালানো ইরানের পরিচিত কৌশল।

    ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’:

    বছরের পর বছর ধরে মাটির নিচে সুরঙ্গ তৈরি করে ইরান গড়ে তুলেছে বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার। এসব ভূগর্ভস্থ ঘাঁটি ‘মিসাইল সিটি’ নামে পরিচিত। হামলার মধ্যেও এসব সুরক্ষিত ঘাঁটি থেকে দীর্ঘ সময় ধরে পাল্টা আঘাত হানার সক্ষমতা রয়েছে ইরানের।

    হাইপারসনিক ও নৌ সক্ষমতা:

    ইরানের কাছে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, নৌ মাইন ও ড্রোন রয়েছে। এগুলো দিয়ে হরমুজ প্রণালি এলাকায় বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করা সম্ভব। ইরান দাবি করেছে, তাদের ‘ফাত্তাহ’ সিরিজের হাইপারসনিক মিসাইল রয়েছে, যা অত্যন্ত দ্রুতগতির। ইতিমধ্যে হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সংশ্লিষ্ট তিনটি তেলবাহী জাহাজে হামলার দাবি করেছে আইআরজিসি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সংঘাতে জড়িয়ে দুঃসংবাদ পেল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা

    মার্চ 2, 2026
    আন্তর্জাতিক

    ইরানে হামলায় ঘাঁটি ব্যবহারে বাধা, চলে গেল মার্কিন যুদ্ধবিমান

    মার্চ 2, 2026
    আন্তর্জাতিক

    সার্বভৌমত্ব রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা দিল চীন

    মার্চ 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.