Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আরবের মুসলিম দেশগুলো কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে?
    আন্তর্জাতিক

    আরবের মুসলিম দেশগুলো কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে?

    Najmus Sakibমার্চ 3, 2026Updated:মার্চ 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ট্রাম্প দাবি করেছেন, মার্কিন হামলায় যোগ দিচ্ছে চাচ্ছে আরব দেশগুলো | ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরব মুসলিম দেশগুলোকে ঘিরে তিনি করেছেন চাঞ্চল্যকর দাবি। তার ভাষ্য, যেসব আরব দেশ শুরুতে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে যুক্ত হতে অনাগ্রহ দেখিয়েছিল, তারাই এখন যুক্তরাষ্ট্রের হামলায় সক্রিয় অংশ নিতে চাপ দিচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য প্রকাশ করেছে।

    মার্কিন প্রেসিডেন্টের দাবি, মধ্যপ্রাচ্যে ইরানের ধারাবাহিক হামলার ফলেই আরব দেশগুলোর অবস্থানে এই পরিবর্তন এসেছে। সোমবার (২ মার্চ) সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরানের আক্রমণের মুখে পড়েছে আরবের কয়েকটি দেশ। সে কারণেই তারা তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে।

    ট্রাম্প আরও বলেন, পরিস্থিতি তাদেরও বিস্মিত করেছে। তার কথায়, “আমরা অবাক হয়েছিলাম। তারা আক্রমণাত্মকভাবে লড়াই করছে। তাদের খুব সীমিত হামলা চালানোর কথা ছিল, কিন্তু এখন তারা পুরোপুরি আক্রমণাত্মক হয়ে উঠেছে।”

    টানা চার দিন ধরে ইরানে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। বিশেষ করে ইরান তেল আবিবসহ মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন ছুড়ছে।

    এরপর বাহরাইন, জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে।

    সৌদিতে মার্কিন দূতাবাসে হামলা:

    এরই মধ্যে সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলার ঘটনাও সামনে এসেছে।

    এই প্রেক্ষাপটে গতকাল ছয়টি আরব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে অঞ্চলজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে বেপরোয়া এবং অযৌক্তিক বলে নিন্দা জানানো হয়।

    বিবৃতিতে দেশগুলো ইরানের পদক্ষেপকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে উল্লেখ করে। বলা হয়, এসব হামলা একাধিক দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।

    এই যৌথ বিবৃতির পরই আরব দেশগুলোর অবস্থান পরিবর্তনের প্রসঙ্গ তুলে ধরেন ট্রাম্প। তবে কোন কোন দেশ যুদ্ধে সরাসরি জড়াতে চাইছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

    এর আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক বিস্ফোরক প্রতিবেদনে জানায়, ইরানে হামলার পেছনে সৌদি আরবের ভূমিকা থাকতে পারে। প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিরোধিতা করলেও গোপনে তেহরানে হামলার জন্য ট্রাম্পকে বারবার চাপ দিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইসরায়েলের হামলায় হিজবুল্লার গোয়েন্দা শাখার প্রধান নিহত

    মার্চ 3, 2026
    আন্তর্জাতিক

    বাহরাইনে মার্কিন বিমানঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

    মার্চ 3, 2026
    আন্তর্জাতিক

    ইসরায়েলের বিমানঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

    মার্চ 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.