বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান।
দেশটির সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) জানিয়েছে, আজ সকালে তারা ওই ঘাঁটিকে লক্ষ্য করে বড় পরিসরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে।
আইআরজিসি দাবি করেছে, অভিযানে মোট ২০টি ড্রোন এবং ৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। তাদের বক্তব্য অনুযায়ী, হামলায় বিমানঘাঁটির প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র এবং সদর দপ্তর ভবন ধ্বংস হয়েছে। পাশাপাশি হামলার সময় জ্বালানি ট্যাংকগুলোতে আগুন ধরে যায় বলেও উল্লেখ করা হয়েছে।
তবে এ ঘটনায় বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র:আল জাজিরা

