ইরানের গেরাশ অঞ্চলে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে।
অগভীর হওয়ায় কম্পনটি গেরাশ এবং আশপাশের এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে হঠাৎ এই প্রাকৃতিক কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হয়।
তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আবহে ভূমিকম্পটি নতুন করে উদ্বেগ সৃষ্টি করলেও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণেই রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

